আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে চাচাকেও কুপিয়ে হত্যার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নিহত রবিউল ইসলাম শেখ ওরফে রবি উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের আব্দুস সত্তার শেখের ছেলে। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান করতেন। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে দোকান বন্ধ করে রবি একই গ্রামের আরও তিনজনের সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।

ভ্যানচালক আনিচ বিশ্বাস বলেন, ‘আমার ভ্যানে পাঁচজন লোক ছিলেন। ভ্যানটি চলন্ত অবস্থায় পেছন থেকে রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে কয়েকজন হামলা চালায়। এ সময় রবিউল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।’

স্থানীয় সূত্র আরও জানায়, বড়ভাগ গ্রামে গত চার বছর ধরে পূর্বশত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখ ও তাঁর ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন শেখ। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন আলাউদ্দিন শেখ ও শওকত শেখ।

এরই জেরে গত ২৬ জুন সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজনের হামলায় আলাউদ্দিন শেখের ছেলে সুমন শেখ (৩০) নিহত হন। ওই ঘটনায় করা মামলায় কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের মধ্যে কয়েকজন জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন বলে স্থানীয়রা জানান। এরপর এলাকায় আবারও উত্তেজনা দেখা দেয়। এর জের ধরেই রবিউল ইসলাম রবিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় ইউপি সদস্য আজম খান বলেন, ‘আড়াই মাস আগে রবির ভাতিজা সুমনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ১৭ জনের নামে মামলা হয় এবং দুজনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে প্রায় এক মাস আগে বাকি ১৫ জন হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে এলাকায় আসেন। তাঁরা জামিনে এসে এ ঘটনা ঘটিয়েছেন বলে আমরা মনে করছি। এ ছাড়া আরও কয়েকজনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বশত্রুতার জেরে প্রায় আড়াই মাস আগে ওই গ্রামের নিহত ব্যক্তির ভাতিজাকেও কুপিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার জের ধরে আসামিরা জামিনে এসে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।’

সোহেল সরোয়ার আরও জানান, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ ভাঙন দেখতে সেখানে আসা-যাওয়া করছে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়…

জনপ্রিয় টার্গেট

প্রতিশোধ নিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে চাচাকেও কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: ১১:২৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬