গাজীপুরের পূবাইলে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড-নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার তৎপরতায় দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি মোল্লা খালিদ হোসেন

আগুনে ঝাঁপ দিয়ে বস্তা মাথায় ওসি-সাহসিকতায় দেশজুড়ে ভাইরাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ১৪৪ বার পঠিত হয়েছে

বস্তা মাথায় পূবাইল থানার ওসি মোল্লা মোঃ খালিদ হোসেন

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়ায় একটি তুলার গোডাউনে লাগা অগ্নিকাণ্ডে নিজের জীবন বাজি রেখে উদ্ধার কাজে অংশ নিয়ে আলোচনায় এসেছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই তার সাহসী ভূমিকা স্থানীয়দের মনে প্রশংসা কুড়ায়।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ার রহমানের মালিকানাধীন ওই গোডাউনে আচমকা আগুন ছড়িয়ে পড়লে চারদিকে ঘন ধোঁয়া জমে যায়। আগুনের তাপ ও ধোঁয়ার কারণে কেউই ভেতরে প্রবেশ করতে পারছিল না। এমন সংকটময় সময়েই ওসি খালিদ হোসেন কোনো রকম সুরক্ষা ছাড়াই আগুনের মধ্যে ছুটে যান এবং মাথায় তুলার বস্তা তুলে একের পর এক মালামাল বাইরে বের করতে শুরু করেন।

তার এই অদম্য উদ্যোগ আশপাশের মানুষকে সাহস জোগায়। মুহূর্তের মধ্যেই এলাকাবাসী উদ্ধারকাজে নেমে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোডাউনটি। স্থানীয়দের ধারণা, প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনের হাত থেকে রক্ষা পায় ওসির তাৎক্ষণিক সিদ্ধান্ত ও মানুষের সম্মিলিত প্রচেষ্টায়।

ঘটনার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদস্যরা জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওসি খালিদ ও স্থানীয়রা দ্রুত কাজ শুরু করায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি।

পূবাইল থানার এসআই নাজমুল হক বলেন, “ওসি স্যার যেভাবে নিজেই গোডাউনের ভেতর ঢুকে মালামাল বের করতে শুরু করেন, তা দেখে সবাই সাহস পায়। মানুষের প্রাণ ও সম্পদ রক্ষা করতে গিয়েই তিনি এ ঝুঁকি নিয়েছেন।”

ওসির এ মানবিক ও দায়িত্বপূর্ণ সাহসিকতার ভিডিও ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

গাজীপুরের পূবাইলে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড-নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার তৎপরতায় দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি মোল্লা খালিদ হোসেন

আগুনে ঝাঁপ দিয়ে বস্তা মাথায় ওসি-সাহসিকতায় দেশজুড়ে ভাইরাল

প্রকাশ: ১১:২৯:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫