ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি, নেত্রকোনায় দুই বিএনপি নেতাকে শোকজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

আজ সোমবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে তাঁদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপি নেতা নুরুজ্জামান খান পুতুলের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালির পরামর্শে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এর আগে আজ দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেবকে মারধর ও তাঁর তলপেটে লাথি মারার অভিযোগ ওঠে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে গর্ভের সন্তানসহ পুড়িয়ে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতা-কর্মী বিদ্যালয়ে জড়ো হন। এ সময় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদপ্রার্থী ও বিএনপি নেতা নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, আনোয়ার হোসেন তাঁর তলপেটে লাথি মারেন এবং অন্যরা তাঁকে কিল-ঘুষি মারেন। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।

তবে শিক্ষিকাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বিদ্যালয়ের পাশে ২০-৩০ জন নেতা-কর্মী নিয়ে বৈঠক করছিলাম। তখন প্রধান শিক্ষিকাকে বৈঠকে যেতে খবর পাঠানো হলেও তিনি গুরুত্ব দেননি। পরে বিদ্যালয়ে গিয়ে দেখি, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছেন। কেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছেন, তা শিক্ষিকার কাছে জানতে চাওয়া হয়েছিল। তাঁকে কোনো মারধর করা হয়নি।’

নেত্রকোনায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জে নাশকতার মামলায় নুরুল আমিন (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

বিএনপি নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ

নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও তাঁর তলপেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁকে গর্ভের সন্তানসহ পুড়িয়ে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ওই শিক্ষিকার।

নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, প্রেমিকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিয়ের আশ্বাসে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জনপ্রিয় টার্গেট

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি, নেত্রকোনায় দুই বিএনপি নেতাকে শোকজ

প্রকাশ: ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬