ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর প্রতারণা মামলায় বান্দরবানে এনসিপি নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে সাতকানিয়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন তার স্ত্রী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রীর করা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি সামনে আসে।

গ্রেপ্তারের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

একই চিঠিতে কেন তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর সংগঠনটির আরেক নেতা বান্দরবান জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। এ ঘটনায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

বান্দরবানে আগুনে পুড়ল ১৬ বসতঘর ও দুই দোকান

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী মারমাপাড়ায় অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বান্দরবানে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন কাজের জন্য ওই এলাকায় গেলে ঝিরিতে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর নাক ও মুখে রক্তের চিহ্ন ছিল। পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

থানচিতে ডেঙ্গু-ম্যালেরিয়া প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

বান্দরবানের থানচিতে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রোওয়া ক্যং শিক্ষা প্রকল্পের অর্ধশতাধিক শিক্ষার্থী। শনিবার ভোরে থানচি বাসস্টেশন, সাঙ্গু সেতুসহ বিভিন্ন জনসমাগমস্থল থেকে বর্জ্য অপসারণ করা হয়।

জনপ্রিয় টার্গেট

৭ মাসের যমজ দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

স্ত্রীর প্রতারণা মামলায় বান্দরবানে এনসিপি নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৭:৪১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬