০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাজাহানপুরে জমিবিরোধে ছুরিকাঘাতে আহত খোরশেদের মৃত্যু, গ্রেপ্তার ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার মাদলা হাট এলাকায় খোরশেদ আলমের শরীরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য খোরশেদ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

খোরশেদ আলমের বাবা আনছার আলী (৭০) ঘটনার দিন রাতেই আটজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। খোরশেদ আলমের মৃত্যুর পর অভিযোগটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

পুলিশ গতকাল রাতে গাবতলী উপজেলার কালাইহাটা গ্রাম থেকে এজাহারনামীয় আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত খোরশেদ আলমের মরদেহ বাড়িতে পৌঁছায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

বগুড়ায় বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় মিজানুর রহমান মিন্টু (৩৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে উপজেলার শেরুয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১০ টাকার প্রকল্পে ৫-৮ টাকা চুরির সংস্কৃতি বন্ধ করতে হবে: এমপি সিরাজ

এ সময় গোলাম মো. সিরাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। তাঁর কাজের গতির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাঁচ বছরের সময়কে পাঁচ মাস মনে করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

বগুড়ায় কুকুর আতঙ্কে মানুষ

বগুড়ায় কুকুর আতঙ্কে মানুষ

বগুড়ার শেরপুর উপজেলায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৫০ জন কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বগুড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক ব্যক্তি।

জনপ্রিয় টার্গেট

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

শাজাহানপুরে জমিবিরোধে ছুরিকাঘাতে আহত খোরশেদের মৃত্যু, গ্রেপ্তার ১

প্রকাশ: ০৬:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬