নিহত শেফালী বেগম করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি বাড়িতে ছেলে নবাব আলী ও ছেলের বউয়ের সঙ্গে বসবাস করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান শেফালী। পরে ভোর সোয়া ৪টার দিকে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভাঙে ছেলে নবাব আলীর। ঘর থেকে বের হওয়ার সময় তিনি দেখেন, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও ঘরে তাঁর মা নেই।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পানের বরজে শেফালীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন নবাব আলী। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শেফালী বেগমকে হত্যা করা হয়েছে। তাঁর গলার কাছে জখমের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত বা আটক করা যায়নি। থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 

















