পুলিশ জানায়, গভীর রাতে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, কারা এবং কী কারণে ট্রাকটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।

দৈনিক টার্গেট 
























