ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রত্যাশা, ২৩ নভেম্বর বসছে মজুরি বোর্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে মজুরি বোর্ডের একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ আজাদ সুবহানী আরও বলেন, নতুন মজুরি নির্ধারণের বিষয়ে শ্রমিক ও মালিক—উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের প্রত্যাশা, তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যসংখ্যা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে মালিকপক্ষের সক্ষমতা ও সুবিধা-অসুবিধার বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে।

মজুরি বোর্ডের আগের দুটি সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে কি না এবং মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছে। বোর্ডের ওপর কোনো পক্ষের চাপ নেই।

আগামী ২৩ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব না দিলে কী হবে, জানতে চাইলে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ তারিখে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে বোর্ড প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে।’

নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা সম্পর্কে চেয়ারম্যান জানান, গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, মজুরি নির্ধারণের জন্য বোর্ডের হাতে ছয় মাস সময় রয়েছে। সে হিসাবে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত মজুরি নির্ধারণের সুযোগ রয়েছে। তবে মালিক ও শ্রমিক—উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করার বিষয়ে একমত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, আইনি সময়সীমার আগেই প্রক্রিয়া শেষ করে আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।

দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যাকের শুভেচ্ছা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়েছে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)।

বৈশাখী টিভিতে হট্টগোল, পুলিশ হেফাজতে ডিএমডি

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। এর জেরে কিছু বহিরাগত ব্যক্তি কার্যালয়ে ঢুকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করেছেন…

সাভার ও আশুলিয়ায় ৮০ কারখানায় উৎপাদন বন্ধ

ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েছে পোশাক কারখানার উৎপাদনে। আজ শনিবার অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে এসব কারখানার বাইরে শিল্পাঞ্চলের অন্য কারখানাগুলোয় উৎপাদন স্বাভাবিক ছিল।

জনপ্রিয় টার্গেট

পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের প্রত্যাশা, ২৩ নভেম্বর বসছে মজুরি বোর্ড

প্রকাশ: ১২:১৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬