ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চায়না দুয়ারির ফাঁদে দেশীয় মাছের পোনা, হুমকিতে জলজ প্রাণী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

সরেজমিন দেখা গেছে, জেলা শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী এলাকায় থানারহাট বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্টিল ব্রিজসংলগ্ন সরকারি খালে আড়াআড়িভাবে রিং জাল, বেসাল জাল, কারেন্ট জাল ও সুতিজাল বসানো হয়েছে। বাঁশের খুঁটির সঙ্গে শক্তভাবে আটকানো এসব জালের ফাঁদে আটকা পড়ছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণী। খালের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত জাল বিস্তৃত থাকায় মাছের স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে খালটি আশপাশের বিল ও নিম্নাঞ্চলের সঙ্গে পানির সংযোগ তৈরি করে। এ সময় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ খালের মাধ্যমে বিল ও জলাশয়ে প্রবেশ করে এবং সেখানে বংশবিস্তার করে। কিন্তু খালে আড়াআড়িভাবে জাল বসিয়ে মাছ শিকার করায় প্রজননক্ষম মাছের পাশাপাশি অসংখ্য ছোট মাছ ও পোনা ধরা পড়ছে। এতে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, খালে এভাবে জাল বসিয়ে মাছ শিকার নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে খালের বিভিন্ন অংশে জাল ও বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে। এতে নির্বিচারে ছোট মাছ ও পোনা নিধনের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীও মারা পড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ প্রবণতা দিন দিন বাড়ছে বলে অভিযোগ তাঁদের।

স্থানীয় জেলেরা জানান, বর্ষাকালে এ খালের মাধ্যমে বিভিন্ন বিল ও নিম্নাঞ্চলে মাছ প্রবেশ করে। আবার পানি কমে গেলে এসব মাছ খালেই আশ্রয় নেয়। ফলে খালটি স্থানীয় মাছের প্রজনন ও বিচরণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। কিন্তু সেখানে আড়াআড়ি জাল বসিয়ে মাছ ধরায় ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ছে। বিশেষ করে ছোট মাছ ও পোনা নিধনের ফলে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

চর ওয়াপদা থানারহাট মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল্লা বলেন, ‘দীর্ঘদিন ধরে খালের বিভিন্ন স্থানে জাল ও বাঁশের বেড়া দিয়ে মাছ ধরা হচ্ছে। বর্ষা মৌসুমে মাছের চলাচল ও প্রজননের জন্য খালটি গুরুত্বপূর্ণ হলেও এভাবে জাল বসিয়ে ছোট মাছ ও পোনা নিধন করা হচ্ছে। এতে দেশীয় মাছের বংশবিস্তার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই, প্রশাসন দ্রুত এসব জাল অপসারণ করে খালটি দখল ও প্রতিবন্ধকতামুক্ত করুক।’

আরেক শিক্ষক কামাল উদ্দিন বলেন, খালটি এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি জলপথ এবং মাছের প্রজনন ও বিচরণের অন্যতম মাধ্যম। এভাবে জাল বসিয়ে মাছ শিকার চলতে থাকলে একসময় দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই শুধু জাল অপসারণ নয়, ভবিষ্যতে যাতে কেউ এভাবে মাছের পোনা ও জলজ প্রাণী নিধন করতে না পারে, সে ব্যবস্থাও নিতে হবে।

অভিযুক্ত খোকন বলেন, ‘অন্য কাজ করতে পারি না। তাই বাধ্য হয়ে খালের কম পানিতে চায়না দুয়ারি ও রিং জাল বসিয়ে মাছ ধরি। জালে বড় মাছ ধরা পড়ে না, শুধু ছোট ছোট পুঁটি মাছ পাওয়া যায়। এসব মাছ বিক্রি করে দৈনিক এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করতে পারি। তিন সন্তানের পড়ালেখা ও সংসার এই টাকা দিয়েই চলে।’

স্থানীয়দের অভিযোগ, সরকারি জলাশয়ে এভাবে অবৈধ জাল বসিয়ে ছোট মাছ ও পোনা নিধন অব্যাহত থাকলে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হবে। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে খাল, বিল ও আশপাশের জলাশয়ের জলজ জীববৈচিত্র্যের ওপর। তাই দ্রুত এসব জাল ও বাঁশের বেড়া অপসারণের পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, ‘খালের মধ্যে রিং জাল, বেসাল জাল ও বিভিন্ন ধরনের অবৈধ জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ বেআইনি। আমরা দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বড় ধরনের অভিযান চালিয়ে খালের বাধা অপসারণ করব।’

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সরকারি খালে আড়াআড়িভাবে জাল ও বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হলে মাছের স্বাভাবিক বিচরণ ও প্রজনন বাধাগ্রস্ত হয়। বিশেষ করে ছোট মাছ ও পোনা নির্বিচারে ধরা পড়লে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা থাকে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হবে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, সরকারি খালে অবৈধভাবে জাল ও বাঁশের বেড়া দিয়ে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ নেই। বিষয়টি সরেজমিন তদন্ত করে অবৈধ জাল ও প্রতিবন্ধকতা অপসারণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি জলাশয়ের স্বাভাবিক পরিবেশ ও পানিপ্রবাহ রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নোয়াখালীতে শ্রমিক দল নেতা হত্যা: সাবেক স্ত্রী ও তাঁর বোনসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর চাটখিলে শ্রমিক দল নেতা মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর সাবেক স্ত্রী, সাবেক স্ত্রীর বোন (শ্যালিকা) ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

নোয়াখালীতে বাসে মিলল দুই এলজি, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের সিটি গেট পুলিশের তল্লাশিতে দুটি এলজিসহ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা-পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট এলাকায় এ অভিযান চালানো হয়…

জনপ্রিয় টার্গেট

চায়না দুয়ারির ফাঁদে দেশীয় মাছের পোনা, হুমকিতে জলজ প্রাণী

প্রকাশ: ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬