০৫:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চাঁদার দাবিতে একের পর এক প্রতিষ্ঠান ভাংচুর, হুইপ বকুলের উদ্বেগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রকিবুল ইসলাম বকুল বলেন, ‘এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা আছেন, হয় তাঁরা এ সমস্যার সমাধান করবেন, না হয় তাঁরা আত্মসমর্পণ করে চলে যাবেন। এর কোনো বিকল্প নেই।’

চাঁদার দাবিতে হুমকির পর ১২ দিন ধরে নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি বন্ধ রয়েছে। ভয়ে প্রতিষ্ঠানটির মালিক ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারছেন না এবং মামলাও করেননি। ভাঙচুরের শিকার সন্ধানী ক্লিনিক, নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, আব্দুল্লাহ প্যাথলজিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মামলা করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪ অক্টোবর রাতে ১০ কোটি টাকা চাঁদার দাবিতে বাবু খান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা দুই চিকিৎসকের কক্ষ, কাউন্টার ও একটি টেলিভিশন ভাঙচুর করে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে সেখানে গুলিও করা হয়।

গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরের শামসুর রহমান রোডের আব্দুল্লাহ প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা। ক্যানসারের নমুনা সংগ্রহের বিষয়কে কেন্দ্র করে হামলা হয়েছে বলে প্রথমে জানা গেলেও পরে চাঁদার বিষয়টি সামনে আসে। ভাঙচুরের সময় সন্ত্রাসীরা কর্তৃপক্ষের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায়ও মামলা হয়নি।

এর চার দিন পর শনিবার দুপুরে খানজাহান আলী রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা হয়। প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সম্প্রতি কারাগার থেকে বের হওয়া একটি সন্ত্রাসী বাহিনীর এক সদস্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে হুমকি দেন বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নগরে আরও অনেক ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল রয়েছে, যেখানকার কর্তৃপক্ষ মানসম্মান ও প্রাণের ভয়ে নীরবে চাঁদা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপককে মুঠোফোনে হুমকি দেওয়া হয়। ভয়ে ব্যবস্থাপক পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে ফার্মেসিটি বন্ধ রেখেছেন মালিক।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে হামলার ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। সন্ধানীর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

খানজাহান আলী রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনায়ও কর্তৃপক্ষ থানায় কোন অভিযোগ করেনি বলে জানান মো. লোকমান হোসেন। তিনি বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাঁরা সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়ে নগরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।

খুলনার নাগরিক সমাজের নেতা আইনজীবী বাবুল হাওলাদার বলেন, ‘খুলনার বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুর বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ।’

বাবুল হাওলাদার বলেন, ‘সন্ত্রাস ও অপরাধ করে পার পেয়ে যাওয়া, দ্রুত জামিন পেয়ে এই সন্ত্রাসী চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর হচ্ছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো তৎপরতা দেখা যায় না। প্রশাসন ও সরকার উদাসীন। ফলে চাঁদাবাজ-সন্ত্রাসীরা বেপরোয়া।’

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার রেজাউর রহমান বলেন, ভুক্তভোগীরা মামলা করছেন না এবং পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতাও করছেন না। দ্রুত জামিনের বিষয়টিও রয়েছে। এই দুই কারণে খুলনায় অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে।

রকিবুল ইসলাম বকুল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তাঁরা খুব উদ্বিগ্ন। কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন বলেও তিনি জানান।

রকিবুল ইসলাম বকুল বলেন, ‘আমরা সরকারি দল এবং বিরোধী দল বুঝি না। আমরা জনগণ, জনগণের প্রতিনিধি। জনগণের পক্ষে আছি। কোনোভাবেই সন্ত্রাসীদের দৌরাত্ম্য থাকতে দেওয়া হবে না। প্রশাসন কঠিন ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমরা মাঠে নামব।’

সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে এবং আইনমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলে জানান রকিবুল ইসলাম বকুল। এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ প্রধান জোনাব গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতে থাকা সোনার আংটি ছিনিয়ে নিতে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

‘নূর আজিমকে কি চেন’ বলে ফোনে হুমকির পর ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

খুলনায় এবার একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে এ হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি…

জনপ্রিয় টার্গেট

খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার

খুলনায় চাঁদার দাবিতে একের পর এক প্রতিষ্ঠান ভাংচুর, হুইপ বকুলের উদ্বেগ

প্রকাশ: ০৪:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬