১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

সার্কুলার অনুযায়ী, কাস্টডিয়াল হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। এসব হিসাবের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। নির্ধারিত সীমার বাধ্যবাধকতা ছাড়াই এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা করা যাবে। তবে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখতে হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা রাখতে হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবাদাতা প্রতিষ্ঠান অথবা নিরাপত্তাপ্রহরীসহ নিরাপদ পরিবহনব্যবস্থা ব্যবহার করতে হবে। দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মানি চেঞ্জাররা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে এসব হিসাব থেকে অর্থ তুলতে পারবেন। তবে উত্তোলনের পরিমাণ কোনোভাবেই সংশ্লিষ্ট হিসাবের স্থিতির বেশি হতে পারবে না। এসব হিসাবের বিপরীতে ওভারড্রাফট বা ঋণসুবিধা দেওয়া যাবে না।

এ ছাড়া কাস্টডিয়াল হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো এবং তৃতীয় পক্ষের অনুকূলে লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসব হিসাবের সব লেনদেন অবশ্যই বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে নগদ অর্থ পরিবহনের ঝুঁকি কমার পাশাপাশি এ খাতে নিয়ন্ত্রক নির্দেশনা পরিপালনও জোরদার হবে।

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে সুজুকি ব্র্যান্ডের গাড়ির একমাত্র পরিবেশক উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের সুজুকির কার ও এসইউভি কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা ও এক্সক্লুসিভ অফার প্রদান করবে উত্তরা মোটরস।

সোনার দাম বেড়েই চলেছে, এখন প্রতি ভরি কত

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালংকার ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

ব্যয় মেটাতে ব্যাংকমুখী সরকার

ব্যয় মেটাতে ব্যাংকমুখী সরকার

সরকারের আয় ও ব্যয়ের ব্যবধান বাড়ছে। এ পরিস্থিতিতে রাজস্ব আদায়ে ঘাটতির বিপরীতে সরকারি ব্যয় মেটাতে ব্যাংক খাতের ওপর নির্ভরতা বাড়াতেই হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেই (জুলাই-অক্টোবর) ব্যাংক খাত থেকে নিট ৪৭ হাজার ৮৪৩ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার।

জনপ্রিয় টার্গেট

মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ

প্রকাশ: ০৬:১৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬