প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে উত্তরা মোটরস লিমিটেডের প্রধান কার্যালয়, উত্তরা সেন্টার, ১০২ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণিতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তারা সুজুকি গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড়, যেকোনো ব্র্যান্ডের পুরোনো গাড়ি এক্সচেঞ্জ এবং ভবিষ্যতে গাড়ি আপগ্রেডের সময় বাইব্যাক সুবিধা পাবেন। এ ছাড়া থাকছে তিন বছরের ওয়ারেন্টি, বিনামূল্যে মেইনটেন্যান্স সুবিধা এবং দেশব্যাপী ১০টি সার্ভিস ওয়ার্কশপের মাধ্যমে বিক্রয়োত্তর সেবা।

পাশাপাশি গ্রাহকদের জন্য থাকবে ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা এবং ঢাকা শহরের মধ্যে গ্রাহকের বাসায় গাড়িসংক্রান্ত সেবা পৌঁছে দেওয়ার সুবিধা।

এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের গাড়ি কেনা এবং মালিকানার অভিজ্ঞতা আরও সহজ, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি। প্রতিযোগিতামূলক মূল্য, নমনীয় এক্সচেঞ্জ ও আপগ্রেড সুবিধা এবং উন্নত বিক্রয়োত্তর সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করবে এ উদ্যোগ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন-মামুর আহমেদ, এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন; সাজিদ রহমান, এসইভিপি, চিফ বিজনেস অফিসার, সিএনআইবি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকিং; জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস এবং তাকিয়ান চৌধুরী, ইভিপি ও হেড অব সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস।

অন্যদিকে, উত্তরা মোটরস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন-এ. বি. এম. হুমায়ুন কবির, ডিরেক্টর–ফাইন্যান্স; চিরঞ্জীব রায়, সিওও–সুজুকি কার বিজনেস; আবু বকর সিদ্দিকী এফসিএ, সিএফও–উত্তরা গ্রুপ; মাহবুব আলম, এফসিএমএ, সিএফও; এবং শফিকুল আলম খান, সিনিয়র জেনারেল ম্যানেজার, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স।

জাতীয় ফার্নিচার মেলায় বার্জার পেইন্টসের ইনোভা উড কোটিং ও উডকিপার প্রো

ঢাকায় অনুষ্ঠিত ২১তম জাতীয় ফার্নিচার মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। মেলায় প্রতিষ্ঠানটি ফার্নিচার কোটিংয়ে আধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে তৈরি তাদের ‘ইনোভা উড কোটিং’ এবং ‘বার্জার উডকিপার প্রো’ পণ্য দুটি প্রদর্শন করেছে।

নন-লাইফ ইনস্যুরেন্স সেবা চালু করছে ডাচ্-বাংলা ব্যাংক ও প্রগতি ইনস্যুরেন্স

গ্রাহকদের জন্য নন-লাইফ ইনস্যুরেন্স সেবা চালু করতে প্রগতি ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে করপোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষর করেছে ডাচ্-বাংলা ব্যাংক। গতকাল সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় নতুন এ সেবা যুক্ত হচ্ছে।

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু

বাংলা কিউআর কোড স্ক্যান করে ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ পাঠানোর পিটুপি সেবা চালু হয়েছে। এতে প্রাপকের মোবাইল বা হিসাব নম্বর টাইপ না করেই লেনদেন করা যাবে।

জনপ্রিয় টার্গেট

প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য সুজুকি গাড়ি কেনায় বিশেষ সুবিধা

প্রকাশ: ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬