০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় মাসের টানাপোড়েন শেষে বিপিসিতে নতুন চেয়ারম্যান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৪ বার পঠিত হয়েছে

গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ড. মো. রফিকুল ইসলামকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। ২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তবে মাত্র পাঁচ দিনের মাথায়, ৭ আগস্ট, তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে পদোন্নতি পান।

এরপর আবারও পাঁচ দিন চেয়ারম্যানশূন্য থাকার পর ১২ আগস্ট অতিরিক্ত সচিব মো. মনজুর আলম প্রধানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। প্রায় ২৫ দিন দায়িত্ব পালনের পর তাঁর জায়গায় এবার নিয়োগ পেলেন ড. মো. রফিকুল ইসলাম। বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা ড. রফিকুল ইসলাম এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে আবেদন নেওয়া শুরু করছে। গত মঙ্গলবার থেকে আবেদন শুরুর পর আজ রোববার পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় জমা টাকা তোলার আবেদন জমা পড়েছে ৭৪ হাজার ২২১টি। সেই হিসাবে মাত্র চার কার্যদিবসে জমা পড়া এসব আবেদনের বিপরীতে

জরুরি বিল বা প্রয়োজনীয় ফি পরিশোধে ব্যাংকের অ্যাপ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ নেওয়া যাবে। তবে এই ঋণের টাকা নগদে তোলা বা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে না। নির্ধারিত সেবা প্রদানকারীকে সরাসরি বিল বা ফি পরিশোধে ব্যবহার করতে হবে ঋণের অর্থ।

জনপ্রিয় টার্গেট

পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন হামলা পরিকল্পিত

দেড় মাসের টানাপোড়েন শেষে বিপিসিতে নতুন চেয়ারম্যান

প্রকাশ: ১২:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬