রাতভর আগুনে পুড়ে ছাই হলো সংসদ ভবনের প্রায় অর্ধেক, কেউ হতাহত হয়নি

মার্শাল আইল্যান্ড সংসদ ভবন ধ্বংস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
  • ২৮০ বার পঠিত হয়েছে

প্রশান্ত মহাসাগরের মার্শাল আইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতভর জাতীয় সংসদ ভবন নিটিজেলা পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে শুরু হওয়া আগুনে পুরো ভবন কার্যত অচল হয়ে পড়েছে এবং সব গুরুত্বপূর্ণ নথি ও আর্কাইভ ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় দমকল ও পুলিশ সূত্র জানায়, আগুন গভীর রাতে লাগায় কোনো মানুষ হতাহত হয়নি। তবে সংসদ ভবনের প্রায় অর্ধেক অংশ সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় বাকি অংশও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া বিকল্প ভবনে সংসদ অধিবেশন চালানোর প্রস্তুতি শুরু করা হয়েছে।

মার্শাল আইল্যান্ডের রাজধানী মজুরোতে বাস করে দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক। পুরো দ্বীপরাষ্ট্রটির জনসংখ্যা প্রায় ৪২ হাজার। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশন’ চুক্তির আওতায় যুক্ত থাকে, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটিতে সামরিক উপস্থিতি নিশ্চিত করে এবং বিনিময়ে আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া মার্শাল আইল্যান্ড তাইওয়ানকেও কূটনৈতিক স্বীকৃতি দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ধ্বংসযজ্ঞের ফলে দেশের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হতে পারে, তবে সরকারি কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।

রাতভর আগুনে পুড়ে ছাই হলো সংসদ ভবনের প্রায় অর্ধেক, কেউ হতাহত হয়নি

মার্শাল আইল্যান্ড সংসদ ভবন ধ্বংস

প্রকাশ: ১২:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫