ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশার মাঝে সুখবর পেলেন লিটন-হৃদয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৪৯৪ রানে ইনিংস ঘোষণা করায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে খেলছে ৪০৩ রানে পিছিয়ে থেকে। এরই মধ্যে আইসিসি ছেলেদের ক্রিকেটের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন লিটন। তাঁর রেটিং পয়েন্ট ৬৫০। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৮ রান। এর আগে জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১২০ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩৯ রান।

আইসিসি সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদের পর দেখা যায়, হৃদয় ২৮ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে উঠে এসেছেন। তাঁর রেটিং পয়েন্ট ৬০১। জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২৩ রান। এবার সেঞ্চুরিয়ন টেস্টে করেছেন ১৯ রান।

২৭৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই চার নম্বরে মেহেদী হাসান মিরাজ। যদিও তিনি সেঞ্চুরিয়ন টেস্টের একাদশে নেই। এদিকে জোহানেসবার্গ টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন কাগিসো রাবাদা। তিন ধাপ এগিয়ে টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এখন তিনি ১০ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ২২০। প্রথম টেস্টে ১১৮ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। যেখানে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। আর ব্যাটিংয়ে ৭২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন ৩ উইকেট।

টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সেরা দশে চার জায়গায় পরিবর্তন হয়েছে। এক ধাপ এগিয়ে এখন সাত নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সমান ২২৯ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর সঙ্গে যৌথভাবে সাত নম্বরে ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস। তাতে দুই ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে যাওয়া ওয়াশিংটন সুন্দরের রেটিং পয়েন্ট ২২৭। আর এক ধাপ পিছিয়ে দশের বাইরে চলে গেছেন গাস অ্যাটকিনসন। ২১৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্তদের। তিন ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে নেমে গেছেন শান্ত। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তিন ইনিংস মিলিয়ে করেছেন ২৭ রান। আর মুশফিক চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৮ নম্বরে। চোটে পড়ায় সেঞ্চুরিয়ন টেস্টের দল থেকেই ছিটকে গেছেন তিনি। আর জোহানেসবার্গ টেস্টে সর্বসাকল্যে করেছিলেন ২২ রান। যার মধ্যে প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মেরেছিলেন।

৪৪০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মার্কো ইয়ানসেন। সেঞ্চুরিয়নে এক ইনিংস ব্যাটিং করে ৬৭ রান করেছেন। প্রথম ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দুই ও তিনে থাকা রবীন্দ্র জাদেজা ও ভিয়ান মুলডারের রেটিং পয়েন্ট ৪১৪ ও ২৯৪। সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন। দুই ইনিংস মিলে নিয়েছেন ৩ উইকেট।

৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন হ্যারি ব্রুক। দুইয়ে তাঁর সতীর্থ জো রুট। ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে জায়গা ধরে রেখেছেন। এক ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন টেম্বা বাভুমা। জোহানেসবার্গে প্রথম টেস্টে খেললেও সেঞ্চুরিয়ন টেস্টে নেই। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৮ ওভারে ২ উইকেটে ৬৩ রান করেছে বাংলাদেশ।

‘৯১ রানে অলআউটের পর বাংলাদেশের পরের ব্যাটিং কোচ কে’

বাংলাদেশের ব্যাটিং ভরাডুবি নতুন কোনো ঘটনা নয়। বোলাররা নিজেদের সেরাটা দিলেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের হারতে হয় একের পর এক ম্যাচ। এবার দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টাইনকে নেওয়া হলেও বদলায়নি চিত্র। সাবেক বাংলাদেশি ক্রিকেটার আফতাব আহমেদ তাই এমন অবস্থা দেখে সমালোচনা ক

 আইপিএলে ২ কোটির নিলামে স্টোকসের সঙ্গে দুই ভারতীয় ক্রিকেটার, বাকিরা কারা

বছর দুই আগেও আইপিএলের মেগা নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। তবে পুরোনো সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। ২০২৭ আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির নিলামে নাম রয়েছে তাঁর। বাংলাদেশি মুদ্রায় সেটা ২ কোটি ৬৯ লাখ টাকা।

মোস্তাফিজ না থাকলেও আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকা, না থাকা নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে জানা গেল আসল খবর। বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারের নাম নেই ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামের প্রাথমিক তালিকায়। তবে তিনি না থাকলেও ১২ বাংলাদেশি ক্রিকেটার নিলামে নাম লিখেছেন বলে জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল

হতাশার মাঝে সুখবর পেলেন লিটন-হৃদয়

প্রকাশ: ০৩:৩২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬