ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

গত ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী।

অন্য অভিযুক্তরা হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, সেকশন অফিসার (গ্রেড-২) মোছা. হাসনা হেনা, সাকিব ইসলাম, টেকনিক্যাল অফিসার জাহিদ হাসান, সেকশন অফিসার (গ্রেড-১) জাহাঙ্গীর আলম এবং অফিস সহকারী সুমন হোসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ কর্মকর্তা-কর্মচারী চাকরির আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ও নম্বরপত্র জমা দেন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সনদগুলো যাচাই করে সেগুলো জাল ও অসংগতিপূর্ণ বলে মতামত দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাচাইয়ে হাসনা হেনার বিএ (অনার্স) পাসের সাময়িক সনদ, সাকিব ইসলামের বি.কম (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র এবং জাহিদ হাসান ও জাহাঙ্গীর আলমের বিএসসি (অনার্স) পাসের সাময়িক সনদ ও নম্বরপত্র জাল বলে উঠে আসে। অন্যদিকে, সুমন হোসেনের এসএসসি সনদ সঠিক নয় বলে মতামত দেয় যশোর শিক্ষা বোর্ড।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত পাঁচজন বিভিন্ন পদে চাকরিতে যোগ দিয়ে পরবর্তী সময়ে পদোন্নতি পান। হাসনা হেনা ও সাকিব ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দিয়ে সেকশন অফিসার (গ্রেড-২) হন। জাহিদ হাসান ডেমোনস্ট্রেটর পদ থেকে টেকনিক্যাল অফিসার পদে পদোন্নতি পান। জাহাঙ্গীর আলম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর থেকে সেকশন অফিসার (গ্রেড-১) হন। আর সুমন হোসেন এমএলএসএস পদে যোগ দিয়ে পরে অফিস সহকারী (আপগ্রেডেড) পদে পদোন্নতি পান।

এ ঘটনায় ২০২৩ সালের ৪ ডিসেম্বর তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযুক্তরা সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় বিষয়টি দুদকের তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হয়। পরে থানা-পুলিশ জিডিটি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। এরপর উপসহকারী পরিচালক চিরঞ্জীব নিয়োগী বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের তদন্তে বলা হয়েছে, জাল সনদ তৈরি ও ব্যবহার করে চাকরি নেওয়ার মাধ্যমে অভিযুক্ত পাঁচ কর্মকর্তা-কর্মচারী সরকারি অর্থ বেতন-ভাতা হিসেবে উত্তোলন করেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় যবিপ্রবি কর্তৃপক্ষ ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে ইতিমধ্যে বরখাস্ত করেছে।

তদন্ত শেষে ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জিডি করা তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব ও সাবেক রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ মোট সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

১৪০০ হত্যার পরও রক্ততৃষ্ণা মেটেনি আওয়ামী লীগের: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ততৃষ্ণা মেটেনি। ক্ষমতায় টিকে থাকতে না পেরে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে।’

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ, চালক দগ্ধ

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যান লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব (৪৫) দগ্ধ হয়েছেন। এ ছাড়া ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন চালকের সহকারী হৃদয় (৪০)। বৃহস্পতিবার সকালে যশোর সদর উপজেলার হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ড কর্মীকে মারধর, ট্যাব কেড়ে নেওয়ার অভিযোগ

যশোরের মনিরামপুরে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা তিন কর্মীর সরকারি ট্যাব কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আল মামুন নামের এক তথ্য সংগ্রহকারীকে মারধর করে আহত করা হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় দুটি দোকান থেকে ট্যাব তিনটি উদ্ধার করা

জনপ্রিয় টার্গেট

পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি

যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও

প্রকাশ: ১২:১৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬