ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার বেবি স্ট্যান্ড জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় এ খাবারের আয়োজন করা হয়। খাবারের তালিকায় ছিল গরুর মাংস, ডাল ও ভাত। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে বসে খাবার খান।

এর আগে দুপুরে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে পৌঁছে বেবি স্ট্যান্ড এলাকার টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ও তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।

জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে খাবার পরিবেশন কার্যক্রমে অংশ নেন। পরে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক সাতিল, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরাও উপস্থিত ছিলেন।

মির্জাপুরে পুড়িয়ে দেওয়া হলো জুলাই স্মৃতিস্তম্ভ, ওভারব্রিজ থেকে পেট্রলবোমা নিক্ষেপ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই-হাটুভাঙা সড়কের ওভারব্রিজ থেকে নিচে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানাসংলগ্ন এলাকায় এ দুটি ঘটনা ঘটে…

শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, টাঙ্গাইলে পালিত হচ্ছে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে উঠেছে মজলুম জননেতার সমাধিস্থল। ফুলে ফুলে সেজেছে তাঁর মাজার। শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মির্জাপুরে ওভারব্রিজের নিচে মিলল নিখোঁজ নারীর মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা ওভারব্রিজের নিচ থেকে শেফালী রানী নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিমখানার শিক্ষার্থীদের খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: ০৭:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬