ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাঁকে আটক করা হয়। আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিভাগটির ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

‎বিভাগীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় ছাত্রদলের নেতারা খবর পেয়ে সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন ছাত্রদল নেতাদের বাঁধা দেন আটক শাকিলের বান্ধবী ও সহপাঠীরা। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন জব্দ করেন উপস্থিত নেতারা।

‎এদিকে শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

‎শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের দাবি, মোবাইল ফোন চেক করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকার তাৎক্ষণিক প্রমাণ পাওয়া গেছে শাকিলের বিরুদ্ধে। এ ছাড়া তিনি এখনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং বিভাগের ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড তাঁর মাধ্যমেই পরিচালিত হয়। তিনি ছাত্রলীগের পদ থেকেও পদত্যাগ করেননি বলে দাবি করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাছির আহমাদ বলেন, ‘ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসছে, পরে আমরা একটু দেখার চেষ্টা করলাম সে কে। পরে এটা জানতে পারলাম, সে ফিলোসফি (দর্শন) ডিপার্টমেন্টের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এটা দেখার পরে আমরা তার নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য পুলিশকে ফোন দিয়েছি। পরে আমরা তাকে পুলিশের হেফাজতে সোপর্দ করেছি।’

রাজধানীতে ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদসহ আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগের ১০৭ সদস্য গ্রেপ্তার

ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫, আশঙ্কাজনক ৩

রাজধানীর কাঁঠালবাগানে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সন্তানসহ স্বামী-স্ত্রী এবং মা ও মেয়ে দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটি। জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।

জনপ্রিয় টার্গেট

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও ইইউ প্রতিনিধিদের সাক্ষাৎ

জবি ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

প্রকাশ: ০৬:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬