০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট পড়ে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সাকোয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত তিন শিক্ষার্থীকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীরা হলো—সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী সাকোয়া এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত। আহত শিক্ষার্থী রাব্বি (১৬) একই ইউনিয়নের সাহাপাড়া এলাকার আবু সাহার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিক্ষার্থী প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে সাহাপাড়া থেকে তাকওয়া বাজারের দিকে যাওয়ার সময় একটি মোড়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়।

বোদা থানার উপপরিদর্শক (তদন্ত) রেজাউনুল মন্ডল বলেন, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

শীতের কাঁপন শুরু হয়েছে পঞ্চগড়ে, তাপমাত্রা ১৫ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের হিমেল বাতাস ও রাতের ঠান্ডায় মিলছে শীতের আগমনী বার্তা। তবে দিনের চিত্র ভিন্ন। সূর্য ওঠার পর তীব্র রোদে বাড়ছে গরমের অনুভূতি। সকাল ও রাতের ঠান্ডা এবং দিনের গরমে আবহাওয়ার এমন পরিবর্তনে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়ছেন জেলার বাসিন্দারা।

পঞ্চগড়ে পেট্রল দিয়ে ব্যবসায়ীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খাসমহল এলাকায় ইসলামুল হক নামের এক ব্যবসায়ীর বাড়িতে রাতের আঁধারে পেট্রল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী।

ধর্ষণ ও হত্যার পর রেললাইনে ফেলে দেন তরুণীর মরদেহ, অবশেষে যুবকের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ের আটোয়ারীতে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০২৫ সালের ১৩ জানুয়ারি তরুণীকে গাছের সঙ্গে বেঁধে একটি ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে হত্যার ঘটনা আড়াল করতে মরদেহ

জনপ্রিয় টার্গেট

পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন হামলা পরিকল্পিত

প্রাইভেট পড়ে ফেরার পথে সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

প্রকাশ: ০২:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬