০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেদেপল্লীতে পুলিশের অভিযান, টাকা গোনার মেশিনসহ সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এবং ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অভিযানে অংশ নেন।

ফেনী মডেল থানা পুলিশ সূত্র জানায়, অভিযানে বেদেপল্লী থেকে নগদ টাকা, ইয়াবা ও চোলাই মদ ছাড়াও মাদকসংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটক ১৪ জনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে বারবার অভিযান চালিয়েও মাদক কারবারের মূল নিয়ন্ত্রকদের গ্রেপ্তার করতে না পারায় প্রশ্ন উঠেছে অভিযানগুলোর কার্যকারিতা নিয়ে। অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, পুরো ফেনীর মানুষ জানে, লালপোল বেদেপল্লীতে মাদক কারবার হয়। এ কারণে সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।

মাদক কারবারের মূলহোতাদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুলিশ বিপুলসংখ্যক সদস্য নিয়ে অভিযান চালালে তাঁরা আগাম খবর পেয়ে পালিয়ে যান। সোহেল, তারেক ও শিরিন নামের তিনজন এখান থেকে পুরো মাদক কারবার নিয়ন্ত্রণ করেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বেদেপল্লী উচ্ছেদের বিষয়ে নিশাত তাবাসসুম বলেন, উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য জেলা আইনশৃঙ্খলা কমিটির মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কার্যক্রম চলমান। সেখানে অনেক মানুষের বসবাস থাকায় এক দিনে উচ্ছেদ করা সম্ভব নয়। তবে দ্রুত উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। উচ্ছেদ না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ সম্পদের অভিযোগ, ফেনীর সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ও তাঁর স্ত্রী লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।

ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই কাভার্ড ভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ফেনীতে অস্ত্রের মুখে শুঁটকিবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কুমিল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যান এবং জামালপুর থেকে ১৬০ বস্তা শুঁটকি উদ্ধার করা হয়। উদ্ধার করা শুঁটকির আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

টিকটকের জন্য অশ্লীল ভিডিও-ছবি ধারণ করার অভিযোগে দশম শ্রেণির ছাত্রী বহিষ্কার

বিদ্যালয়ের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে বিদ্যালয় প্রাঙ্গণে টিকটকের জন্য আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রিত্ব গ্রহণের আগেই নেতানিয়াহু-আইজেনকট বিরোধ, অ্যাটর্নি জেনারেলকে হস্তক্ষেপের অনুরোধ

বেদেপল্লীতে পুলিশের অভিযান, টাকা গোনার মেশিনসহ সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার

প্রকাশ: ০৯:০০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬