আজ রোববার বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার একথা বলেন।
স্পিকার বলেন, এত কিছু করার পরও তাদের (আওয়ামী লীগ) মধ্যে এতটুকু অনুশোচনা নেই। এদের শাস্তি দেবে সরকার। প্রতিবেশী রাষ্ট্র ভারতকে এই মাফিয়া সরকার সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়েছে মন্তব্য করে স্পিকার বলেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ করতে পারেনি। ২০০৬ সালে এ দেশে কোনো মাদক ছিল না, এসব আওয়ামী লীগ সৃষ্টি করেছে, তারা নিজেরা মাদক খায়, আবার তারাই বিক্রি করে।
স্পিকার আরও বলেন, লালমোহন থেকে সর্বপ্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করেছি, মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক। আমি কখনোই ধনসম্পদ অর্জনের চেষ্টা করিনি। এখন তো অনেক এমপিরাই হাজার হাজার কোটি টাকা বানায়। রাস্তাঘাটসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে এ সময় স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করারও আশ্বাস দেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন, বিএনপি নেতা জাকির হোসেন হাংসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ও শিশুরা অনিরাপদ বলে দাবি করেছেন হিল উইমেন্স ফেডারেশনের নেতারা। খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিশেষ নারী সম্মেলনে নেতারা স্থানীয় রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে ইউপিডিএফের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপসহ সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা তুলে ধরেন।
চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী থাকলেও তা টিকবে না। কারণ এ দেশের মানুষ প্রকৃতিগতভাবেই প্রগতিশীল, অসাম্প্রদায়িক। বাংলাদেশের সমাজের গভীরে যে অসাম্প্রদায়িকতা রয়েছে, তাকে জোর করে মুছে দেওয়া যাবে না।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক টার্গেট 




















