০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রেমের গল্পে যুক্ত হলেন সানজিদা প্রীতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

প্রথম প্রেমের গল্প পরিচালনা করেছেন তানভীর তন্ময়। নির্মাতা জানালেন, ধারাবাহিকটিতে সানজিদা প্রীতি অভিনয় করেছেন জেরিন খান চরিত্রে। অষ্টম পর্ব থেকে দেখা যাবে তাঁকে। এতে আরও অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ, ফারিন খান প্রমুখ।

এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে সানজিদা প্রীতি বলেন, ‘প্রায় দুই বছর পর কোনো ধারাবাহিক নাটকে যুক্ত হলাম। ডিরেক্টরসহ পুরো টিমের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। চরিত্রটাও আমার আগের করা চরিত্রের থেকে একটু আলাদা। সব মিলিয়ে ভীষণ উপভোগ করছি কাজটি।’

নির্মাতা তানভীর তন্ময় বলেন, ‘সানজিদা প্রীতি অভিনয় করছেন ফারিন খানের বড় বোন জেরিন খানের চরিত্রে। বিদেশে থাকে সে। ফারিনের মৃত্যুর পর দেশে আসে এবং বোনের হত্যার রহস্য উদ্‌ঘাটন ও প্রতিশোধের মিশনে নামে।’

তানভীর তন্ময় আরও বলেন, ‘এটি পাওয়ারফুল একটি চরিত্র। নিলয় আলমগীরের বিরুদ্ধে তাঁর মিশন। শতাব্দী ওয়াদুদের মতো অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করতে হবে। ওই জায়গা থেকে ভাবছিলাম কাকে নেওয়া যায়? সব মিলিয়ে সানজিদা প্রীতিকে বেস্ট মনে হলো। আরও মনে হলো, চরিত্রটিতে তাঁকে ভিন্নভাবে প্রেজেন্ট করা যাবে। এরপর শতাব্দী ওয়াদুদের সঙ্গে আলোচনা করে তাঁকে ধারাবাহিকটির প্রস্তাব দিই। সানজিদা প্রীতি গুণী অভিনেত্রী। চরিত্রটির সঙ্গে সাবলীলভাবে মিশে গেছেন। তাঁর সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হলো।’

করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের কাহিনি নিয়ে তৈরি হয়েছে প্রথম প্রেমের গল্প। গত অক্টোবর থেকে এনএএফ ইউটিউব চ্যানেলে সপ্তাহে দুটি করে পর্ব মুক্তি দেওয়া হচ্ছে ধারাবাহিকটির। তবে প্রকাশের পর নাটকটির বিরুদ্ধে উঠেছে পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর গল্প নকলের অভিযোগ। সেই অভিযোগ স্বীকার করে নির্মাতা জানিয়েছেন, বিদেশি একটি সিরিয়ালের গল্প থেকে নির্মাণ শুরু হলেও সামনে দেখা যাবে মৌলিক গল্প।

রামায়ণ সিনেমায় নতুন রূপের সীতাকে নিয়ে বিতর্ক, সাই পল্লবীর চেহারা নিয়েও ট্রল

বিশাল বাজেটের দৃশ্যমান ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) এবং বিতর্ক থাকা সত্ত্বেও, প্রেক্ষাগৃহে ছবিটি নিয়ে দর্শক উন্মাদনা এবং বক্স অফিসে এর প্রভাব স্পষ্টভাবেই লক্ষণীয়। মুক্তির মাত্র ছয় দিনেই ৪৪০ কোটি রুপি আয় করেছে রামায়ণ।

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাতের ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে দেখা যাবে তাঁকে। গতকাল এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ডাকাতিয়া বাঁশি সিরিজের একটি পোস্টারে দেখা গেল বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ। অন্যটিতে ফারিণকে ঘিরে আছেন…

বশির আহমেদ আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

বশির আহমেদ আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম

প্রয়াত কণ্ঠশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে তাঁর দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির ২০১৯ সালে চালু করেন ‘বশির আহমেদ সম্মাননা’। সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রতিবছরই এই সম্মাননা দেওয়া হয়। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা…

জনপ্রিয় টার্গেট

সৌরবিদ্যুতের দরপত্রে ৮ হাজারের বেশি আবেদন, সময় বাড়ল ৩ মাস

প্রথম প্রেমের গল্পে যুক্ত হলেন সানজিদা প্রীতি

প্রকাশ: ০৮:৪৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬