চলচ্চিত্রে ‘ডেয়ারিং লাভার’ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী আজ উদযাপন করছেন তাঁর বিশেষ দিন

জন্মদিনে স্মরণে সাদিয়া আফরিন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ২৫৩ বার পঠিত হয়েছে

সাদিয়া আফরিন

আজ ৭ জুলাই, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সাদিয়া আফরিনের জন্মদিন। এই দিনে বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর অভিনয়গুণ ও পরিশ্রম তাঁকে খুব অল্প সময়েই বাংলা চলচ্চিত্রে একটি পরিচিত নাম করে তোলে।

সিনেমার পর্দায় সাদিয়া আফরিনের অভিষেক ঘটে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডেয়ারিং লাভার’ চলচ্চিত্রের মাধ্যমে। বদিউল আলম খোকন পরিচালিত এই রোমান্টিক-অ্যাকশনধর্মী ছবিতে তাঁর অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয় এবং চলচ্চিত্রে তাঁর পথচলা আরও দৃঢ় হয়।

চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিভিন্ন নাটক, মিউজিক ভিডিও ও টেলিভিশন অনুষ্ঠানেও কাজ করেছেন, যা তার বহুমুখী প্রতিভার পরিচয় দেয়। সততা, পরিশ্রম আর দর্শকদের ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে চলেছেন তাঁর ক্যারিয়ারের পথে।

তার জন্মদিনে ‘দৈনিক টার্গেট’ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার আগামী দিনগুলো হোক আরো সাফল্যমণ্ডিত এবং আনন্দে ভরপুর এমনটাই প্রত্যাশা সকল শুভাকাঙ্ক্ষীর।

চলচ্চিত্রে ‘ডেয়ারিং লাভার’ দিয়ে যাত্রা শুরু করা এই অভিনেত্রী আজ উদযাপন করছেন তাঁর বিশেষ দিন

জন্মদিনে স্মরণে সাদিয়া আফরিন

প্রকাশ: ১২:৪৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫