আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিহত শিশুটির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) ডেমরার নড়াইবাগ এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হামিদুলের বড় ভাই সাইদুর রহমান জানান, তাঁদের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাজিরহাট উপজেলার আন্দারমানিক গ্রামে। তাঁদের বাবার নাম বাবুল আকন্দ। বর্তমানে তাঁরা ডেমরার নড়াইবাগ মোল্লাবাড়ি এলাকায় বসবাস করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে হামিদুল ছিল সবার ছোট।
সাইদুর রহমান আরও জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মা পক্ষাঘাতগ্রস্ত। হামিদুলও শারীরিক প্রতিবন্ধী ছিল। গত শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মাইকিং করা হয় এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সাইদুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে ডেমরা নড়াইবাগ মালা মার্কেট বোতল ফ্যাক্টরি পেছনে বালুর মাঠে ছেলেরা যখন ফুটবল খেলছিল, তখন সেই বল গিয়ে পড়ে ঝোপঝাড়ে। সেই বল আনতে গিয়ে তারা সেখানে একটি শিশুর মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়খ খসরু জানান, খবর পেয়ে নড়াইবাগ বোতল কারখানার পেছনের ঝোপঝাড় থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, এই ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরিফ (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে বলে ওই ঝোপঝাড়ে নিয়ে হামিদুলকে সে ধর্ষণ করেছে। হামিদুর যখন চিৎকার করতে থাকে তখন তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঝোপে ফেলে রেখে আসে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে শায়খ খসরু জানান।

দৈনিক টার্গেট 
























