মোশাররফ হোসেন আখুঞ্জি রাজশাহী নগরের কুমারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে মোশাররফ হোসেন আখুঞ্জি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন আখুঞ্জি। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অংশগ্রহণ ও অবদান রাজশাহীর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মরদেহ ঢাকা থেকে রাজশাহীর নিজ বাসভবনে নেওয়ার প্রক্রিয়া চলছে। আজ রাতের মধ্যেই মরদেহ রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে।
জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।

দৈনিক টার্গেট 























