০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

এর আগে, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার আজগর হোসেন, মো. সেলিম, লক্ষ্মীপুর জেলার কবির হোসেন, ভোলা সদর উপজেলার আব্দুল মমিন, চরফ্যাশন উপজেলার মো. শামীম, মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাট থানা এলাকার মো. সিরাজ ও দৌলতখানের মো. রায়হান। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৪৯২ বস্তা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. তৈয়বুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম

বোরহানউদ্দিনে ৩৩ বস্তা সরকারি চাল জব্দের দাবি, প্রশাসনের হিসাবে ২৪

ভোলার বোরহানউদ্দিনে অসহায়, দুস্থ ও জেলে পরিবারের জন্য বরাদ্দ সরকারি চাল জব্দ করা হয়েছে। কুতুবা ইউনিয়ন পরিষদ থেকে দুটি অটোরিকশায় করে চাল অন্যত্র নেওয়ার পথে ৩৩ বস্তা চাল জব্দ করা হয়েছে বলে দাবি করেছেন অটোরিকশার চালক আলাউদ্দিনসহ দুজন। তবে উপজেলা প্রশাসনের কার্যালয়ে নেওয়া হয়েছে ২৪ বস্তা চাল। জব্দের দাবি

সরকারি গাছ শ্রমিক লীগ নেতার করাতকলে, যুবদল নেতা বহিষ্কার

ভোলার লালমোহনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সড়কের পাশের সরকারি গাছ কাটার অভিযোগে রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা যুবদল। গতকাল শনিবার রাতে ভোলা জেলা যুবদলের সভাপতি মো. জামাল উদ্দিন লিটন

জনপ্রিয় টার্গেট

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

প্রকাশ: ০৯:১৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬