সিকৃবির ১১ পদ থেকে ৫ শিক্ষক ও ৪ কর্মকর্তার পদত্যাগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তাঁরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন পদত্যাগকারী শিক্ষক ও কর্মকর্তারা।

পদত্যাগকারীরা হলেন—বিশ্ববিদ্যালয়ের এমএজি ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, হজরত শাহজালাল (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হক, হজরত শাহপরান (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন, দূরে সামাদ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শাহজাহান মজুমদার, ঢাকার গেস্ট হাউসের অফিসার ইনচার্জ ও ডেপুটি রেজিস্ট্রার মো. বাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও ক্যাম্পাসের গেস্ট হাউসের অফিসার ইনচার্জ গাজী মো. জহিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্লাহ ও অতিরিক্ত রেজিস্ট্রার মো. আশরাফুজ্জামান।

মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য নিয়োগ ও আর্থিক দুর্নীতি করে আসছেন। যখন-তখন যাকে-তাকে শোকজ ও হয়রানি করছেন। আবেদন করার ন্যূনতম যোগ্যতা নেই, এমন লোকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

শিক্ষকদের আনা এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। তিনি বলেন, যাঁদের নিয়োগ প্রদান করা হয়েছে, তাঁরা সকলেই যোগ্যতাসম্পন্ন। কোনো অনিয়ম ও দুর্নীতি করা হয়নি। শিক্ষক নিয়োগ আমার একক সিদ্ধান্ত না, বোর্ড বসে এই সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা যত বক্তব্য দিয়েছেন, সবগুলোই মিথ্যা ও ভিত্তিহীন। যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের ২ বছরের মেয়াদান্তে এক্সটেনশন দেওয়া হয়েছিল। তাঁরা এখন দায়িত্ব পালন করতে চাইছেন না, সে জন্য সরে গেছেন। এখন আবার বলছেন, পদত্যাগ করছেন। যাঁরা এসব অভিযোগ করেছেন, এই যুগে তাঁদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। কলেজে থাকায় তাঁরা শিক্ষক হয়েছিলেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে চোলাই মদ বিক্রি করতে আসা কার্তিক মনি ঋষি (৩৮) নামে এক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের পাটগুদাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

রাজধানীর সবুজবাগে কাতারপ্রবাসী সিফাত উল্লাহ (২৭) হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। মামলার প্রধান আসামি আল আমিন হোসেন জয় (২৭) ও দ্বিতীয় আসামি সাজিদুল ইসলাম সাজিদকে (২৪) গ্রেপ্তার করা হয়।

পাবনার আটঘরিয়ায় আলোচিত কিশোরী তমা খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আদম আলীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আদম আলী একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

জনপ্রিয় টার্গেট

অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নির্যাতনের দাবিটি বানোয়াট

সিকৃবির ১১ পদ থেকে ৫ শিক্ষক ও ৪ কর্মকর্তার পদত্যাগ

প্রকাশ: ০৭:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬