যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

স্থানীয় সময় আজ বুধবার মেরিল্যান্ড অ্যাটর্নির কার্যালয় এ তথ্য জানায়। হাচিবুর রহমান যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত একজন বাংলাদেশি নাগরিক। মার্কিন বিচার বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মেরিল্যান্ড জেলার মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল অভিযোগপত্র দাখিলের বিষয়টি ঘোষণা করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, হাচিবুর রহমান জানতেন যে—তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তা সত্ত্বেও তিনি ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দেন। ওই নির্বাচন আংশিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এবং সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল।

তবে অভিযোগপত্র দাখিলের অর্থ এই নয় যে হাচিবুর রহমান দোষী সাব্যস্ত হয়েছেন। পরবর্তী ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযোগের মুখোমুখি ব্যক্তিকে নির্দোষ হিসেবে বিবেচনা করা হয়। অভিযোগে দোষী সাব্যস্ত হলে হাচিবুর রহমানের সর্বোচ্চ এক বছর ফেডারেল কারাগারে সাজা হতে পারে। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে বাস্তবে দেওয়া সাজা সাধারণত আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজার চেয়ে কম হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল সাজা নির্দেশিকা এবং আইনে নির্ধারিত অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের একজন বিচারক তাঁর সাজা নির্ধারণ করবেন।

তদন্তে ভূমিকা রাখার জন্য এফবিআইয়ের প্রশংসা করেছেন মার্কিন অ্যাটর্নি কেলি ও. হেইস। এ ছাড়া গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ওয়াশিংটন ফিল্ড অফিসকে ধন্যবাদ জানান তিনি। ফেডারেল মামলাটির বিচার পরিচালনার দায়িত্বে থাকা সহকারী মার্কিন অ্যাটর্নি ফিলিপ মোৎসেকেও ধন্যবাদ জানান হেইস।

ভেঙে পড়েছে কিউবা, স্মৃতি হয়েছে বিপ্লব, পুনরুত্থান ঘটেছে গির্জার

কিউবায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের পাশাপাশি ভেঙে পড়ছে রাষ্ট্রীয় সেবা ও প্রশাসনিক কাঠামো। খাদ্যসংকট, চিকিৎসাব্যবস্থার বিপর্যয়, দীর্ঘস্থায়ী বিদ্যুৎবিভ্রাট এবং মানুষের দেশত্যাগে একসময়ের বিপ্লবী রাষ্ট্রটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

বড় যুদ্ধের প্রস্তুতি, ৯০ দিনের রসদ সংরক্ষণ করছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো

বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে অন্তত ৯০ দিন বাইরের সহায়তা ছাড়াই সচল রাখার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সম্ভাব্য সংঘাতে দেশটির বিদ্যুৎ গ্রিড অচল হয়ে পড়া, সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়া এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়ার আশঙ্কা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন সাবেক মডেল ও মিস সুইজারল্যান্ড বিয়াত্রিস কিউল। স্থানীয় সময় গতকাল সোমবার প্রকাশিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের ডেমোক্র্যাট সদস্যদের এক প্রতিবেদনে এই অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজ়া হ

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১০:৪৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬