০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৯ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অজগর সাপটি দেখতে পান শ্রীমঙ্গল ভেটেরিনারি পশু হাসপাতালের চিকিৎসক বাহার। দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে তিনি সাপটিকে দেখতে পান। সাপটি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে সাপটি রাস্তার পাশের দিকে চলে আসে।

মহাসড়কে যানবাহন চলাচল করায় সাপটি রাস্তায় উঠে পড়লে যেকোনো গাড়ির চাপায় প্রাণ হারানোর আশঙ্কা ছিল। পরবর্তীতে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থেকে উদ্ধার করেন।

পরবর্তীতে উদ্ধার করা অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি বনে অবমুক্ত করা হবে।

কমলগঞ্জে মসজিদের দানবাক্সসহ এক রাতে ৭ দোকানে চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জে এক রাতে সাতটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় দুটি জামে মসজিদের দানবাক্সের টাকাও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার মাধবপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মৌলভীবাজারে পলিথিনবিরোধী অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার শহরের কুদরতউল্লা রোডে পলিথিনবিরোধী অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এ সময় ১৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।

শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালে আটকা পড়া একটি অজগর ও বসতঘরের পাশ থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধার করা সাপ দুটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

শ্রীমঙ্গলে মহাসড়কের পাশ থেকে অজগর উদ্ধার

প্রকাশ: ১২:০০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬