ব্রুনাইয়ে প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ইলিয়াস মোল্লা বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের মৃত মন্নান মোল্লার ছোট ছেলে। সাড়ে তিন বছর আগে সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ধারদেনা করে ফ্রি ভিসায় ব্রুনাই যান তিনি।

পরিবারের সদস্যরা জানান, গতকাল জুমার নামাজের জন্য কাজ শেষ করে বাসায় ফিরছিলেন ইলিয়াস। এ সময় ব্রুনাই শহরের একটি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গতকাল দুপুরে ইলিয়াসের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছায়।

ইলিয়াসের মা সামিরুন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ইলিয়াসের মৃত্যুতে আমার সব শেষ হয়ে গেল। কীভাবে চলবে আমাদের সংসার? আমার নাতিদের লেখাপড়া কীভাবে চলবে?’

ভাই খোকন মোল্লা বলেন, ‘সাড়ে তিন বছর আগে ধারদেনা করে সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় ছোট ভাইকে ব্রুনাই পাঠিয়েছিলাম। এখন তার লাশ দেশে আনার টাকাও আমাদের কাছে নেই।’

স্বামীর মৃত্যুর শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন ইলিয়াসের স্ত্রী নাদিরা আক্তার। তিনি বলেন, ‘সরকারের কাছে আমাদের আকুতি, স্বামীর লাশটি দেশে আনার ব্যবস্থা করে দিন।’

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। তাঁদের এখন একটাই চাওয়া, দ্রুত ইলিয়াসের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

পুলিশের প্রতিবেদন: ঘর ছাড়ছে কিশোর-কিশোরী, অর্ধেকই প্রেমের টানে

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ছয় মাসে ১ হাজার ৬৮৯ শিশু কিংবা কিশোর-কিশোরী নিখোঁজ হয়। সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা ঘটেছে উপকূলীয় এলাকা পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায়। বরিশাল রেঞ্জ পুলিশের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে…

মেঘনায় জেলে নিহত: এখনো হয়নি মামলা

মেঘনায় জেলে নিহত: এখনো হয়নি মামলা

আজ সন্ধ্যায় আবদুল ব্যাপারী জানান, সরকারি ছুটির কারণে আকতারের মরদেহের ময়নাতদন্ত করতে দেরি হয়েছে। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে তাঁর দাফন সম্পন্ন হয়। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

বরিশালে কোস্ট গার্ডের জাহাজের ধাক্কায় গমবোঝাই কার্গোয় ফাটল

বরিশাল নগর-সংলগ্ন কীর্তনখোলা নদীতে কোস্ট গার্ডের একটি জাহাজের ধাক্কায় ৩০০ টন গমবোঝাই খাদ্যগুদামের একটি কার্গোর তলা ফেটে গেছে। এ সময় পাঁচটি স্পিডবোট ডুবে যায়।

জনপ্রিয় টার্গেট

কেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ

ব্রুনাইয়ে প্রাইভেট কারের চাপায় এক বাংলাদেশি নিহত

প্রকাশ: ১২:০০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬