সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাসেল মিয়া এবং বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী এলাকার ওবিনুর, সেলিম, সুমন ও সুমন ওরফে নুরু মিয়া। তাঁদের কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত নানা ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত দুই মাসে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে সেচ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ গ্রাহক ও কৃষকেরা। এ নিয়ে মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় থেকে থানায় অভিযোগ দেওয়া হলে তদন্তে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় পুলিশ।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে চুরিতে ব্যবহৃত সরঞ্জামের খোঁজ মেলে। চক্রটির মূল হোতাদের শনাক্ত করতে এবং ঘটনার গভীরে যেতে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।
এদিকে চুরি-কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় মঙ্গলবার রাতেই রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কার করে সংগঠনটি। মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল হামিদ বুরহান জানান, দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
সৌদি আরবের জেদ্দায় ক্ষেপণাস্ত্র আতঙ্কে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে নরসিংদীর রায়পুরার সৌরভ ইসলাম (২৫) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা…
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূ হাফসা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।
দৈনিক টার্গেট 























