চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক দুই দিনের রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, গত শুক্রবার ৬৩ বিদেশি নাগরিককে আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। মঙ্গলবার রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। একই সঙ্গে আগামী ২০ দিনের মধ্যে রিমান্ড প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে অভিযান চালায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা-পুলিশ।

অভিযানে ভবনটি থেকে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের ৬৩ নাগরিককে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক অভিযোগ, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণাসহ বিভিন্ন সাইবার অপরাধে জড়িত। পরে শুক্রবার সাইবার সুরক্ষা আইনে খুলশী থানায় মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলাটি তদন্ত করছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

এরপর শনিবার বিদেশি নাগরিকদের বাংলাদেশে আনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. মহসীন নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের সময় খুলশী থানার ওসি আব্দুর রহিম জানিয়েছিলেন, ৬৩ বিদেশি নাগরিকের সঙ্গে মহসীনের সম্পর্ক রয়েছে। তিনি তাঁদের জন্য আটতলা ভবনটি ভাড়া করে দিয়েছিলেন। বিদেশিদের পাসপোর্টও তাঁর কাছে জমা ছিল। মহসীনের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, মহসীনের পাঠানো ১১৮ গ্রাম কোকেনের সূত্র ধরেই খুলশীতে অবস্থান করা ওই ৬৩ বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া যায়। কয়েক দিন আগে কুরিয়ারযোগে কোকেন ঢাকায় এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন মহসীন। পরে কোকেনগুলো ফেরত আসে। ওই কোকেনের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে খুলশীর একটি ভবনে বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের অবস্থানের তথ্য পায় পুলিশ।

তদন্তসংশ্লিষ্টদের কাছে ৬৩ বিদেশির কয়েকজন দাবি করেছেন, তাঁরা মহসীনের মাধ্যমে জুনের দিকে বাংলাদেশে আসেন। প্রথমে ঢাকায় দুই দিন অবস্থানের পর তাঁরা চট্টগ্রামে চলে যান।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁদের বাংলাদেশে আসার উদ্দেশ্য, সাইবার অপরাধে সম্পৃক্ততা এবং মহসীনসহ অন্য সহযোগীদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে পিকআপ ভ্যান বিকল হওয়ার পর সহায়তার জন্য দাঁড়িয়ে থাকা মো. আফজাল হোসেন (২৭) অন্য একটি গাড়ির চাপায় নিহত হয়েছেন। নিহত আফজাল হোসেন বিকল হয়ে যাওয়া পিকআপের চালক ছিলেন।

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির বাধার মুখে মঙ্গলবার সকালে নদীপথে ওই ব্যক্তিকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কুমিল্লার মুরাদনগরের দারানীপাড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষিকা খালেদা আক্তার ও তাঁর ভাতিজা মনজুরুল আলম টুটুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় হামলার পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় টার্গেট

সীমান্ত থেকে মাদক এনে ঢাকায় সরবরাহ, ২ নারীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক দুই দিনের রিমান্ডে

প্রকাশ: ০১:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬