পশ্চিমবঙ্গে ২০০০ শয্যার হাসপাতালসহ ৩ বড় প্রকল্প শুরু করছে আদানি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭১ বার পঠিত হয়েছে

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর এই প্রকল্পগুলোর পরিকল্পনা করা হয়। প্রকল্প তিনটির মধ্যে রয়েছে—কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার, উত্তর কলকাতার কুমারটুলি ঘাটের পুনর্গঠন এবং নিউ টাউনে ২ হাজার শয্যার একটি হাসপাতাল তৈরি। কুমারটুলি ঘাটের প্রকল্পটি কলকাতা বন্দরের সঙ্গে যৌথভাবে করা হবে।

পশ্চিমবঙ্গ সরকারি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আদানি গ্রুপকে রাজ্যের জন্য ‘কিছু করার’ অনুরোধ জানানোর পর ২ হাজার শয্যার হাসপাতাল তৈরির প্রকল্পটি অনুমোদন করে আদানি গ্রুপ। আদানি গ্রুপর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তিনটি প্রকল্পেরই কাজ ২৪ সেপ্টেম্বর শুরু করা যেতে পারে। যদিও গৌতম আদানির উপস্থিতি এখনও নিশ্চিত নয়, তাঁকে এখানে আনার চেষ্টা চলছে।’

এই প্রকল্পের আওতায় কুমারটুলি ঘাট থেকে চাঁপাতলা ঘাট পর্যন্ত প্রায় ৩০০ মিটার অংশে থাকা ঐতিহ্যবাহী স্থাপনা, মন্দির ও উপাসনাস্থল সংস্কার করা হবে।

সূত্রটি আরও জানায়, ‘এই প্রকল্পে আনুমানিক ১০০ কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকার অনুমোদন দিলেই প্রকল্পের কাজ শুরু করতে প্রস্তুত গ্রুপ।’

সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দাদনপাত্রবাড়ে প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর তৈরির জন্য দরপত্র প্রক্রিয়াতেও অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছে আদানি গ্রুপ। গ্রুপের এক সূত্র বলেন, ‘আগের সরকার তাজপুরে এই বন্দর তৈরির প্রস্তাব দিয়েছিল এবং সেটি উন্নয়নের দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল।’ তিনি বলেন, ‘কিন্তু বিপুল সংখ্যক মানুষকে সেখান থেকে সরাতে হতো বলে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন নতুন সরকার এমন একটি জায়গায় প্রকল্পটি সরিয়ে নিয়েছে, যেখানে কাউকে উচ্ছেদ করতে হবে না। সেই কারণেই আমরা আগ্রহী।’

সূত্রের খবর, রাজ্যে বিনিয়োগ টানতে পশ্চিমবঙ্গের নতুন সরকার আদানিদের মতো বড় শিল্পগ্রুপর ওপর অনেকটাই নির্ভর করছে। এক আমলা বলেন, ‘লোকসভা নির্বাচনের আগে বাংলায় যদি এক-দুটি বড় বিনিয়োগ আসে, তাহলে বিজেপি নেতৃত্বাধীন সরকার ভোটারদের কাছে একটি বার্তা দিতে পারবে।’ ওই আমলা আরও বলেন, ‘সঠিক সুযোগ-সুবিধা দেওয়া হলে আদানিদের মতো গ্রুপগুলোর মধ্যে রাজ্যে বিনিয়োগ করার সক্ষমতা রয়েছে। রাজ্য সরকার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।’

ইয়েমেনের হুতি মিত্রদের নিয়ন্ত্রণে রেখে সৌদি আরবে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সংকট যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানকে এই বার্তা দিয়েছে। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মলদোভা থেকে নরওয়ের রাজধানী অসলো যাওয়ার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী একটি বিমান প্রায় একটি ড্রোনের আঘাতে পড়তে যাচ্ছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্তোরে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদের বাকি সময়জুড়ে, অর্থাৎ অন্তত আরও প্রায় আড়াই বছর সময় ধরে চলতে পারে। ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এই বিষয়ে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ কয়েকজন উপদেষ্টা। মার্কিন কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট…

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

পশ্চিমবঙ্গে ২০০০ শয্যার হাসপাতালসহ ৩ বড় প্রকল্প শুরু করছে আদানি

প্রকাশ: ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬