ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে কান ধরে উঠবস, ভিডিও ভাইরাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

এইচ এম আবুল হাশেম দুর্জয় উপজেলার বহুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নিজের নামের আগে দেশবন্ধু উপাধি লেখেন। তিনি নিজেকে জাতীয় প্রজন্ম পরিষদের আহ্বায়ক ও ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বলেও দাবি করেন। এ ছাড়া সম্প্রতি তিনি একটি অনলাইন পত্রিকার সখীপুর প্রতিনিধি হিসেবেও পরিচয় দেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবুল হাশেম দুর্জয় গতকাল ‘বিউটিফুল টাঙ্গাইল’ নামের একটি ফেসবুক পেজে স্থানীয় এক মুক্তিযোদ্ধার পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রদান করেন। পরে ওই পেজ থেকে ঘটনাটি প্রচার করা হয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে স্থানীয় সলঙ্গা মোল্লা বাজারে আবুল হাশেম দুর্জয়কে কান ধরে উঠবস করিয়েছেন। এ সময় আবুল হাশেম দুর্জয়কে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে দেখা যায়।

এ বিষয়ে বক্তব্য নিতে আবুল হাশেম দুর্জয়ের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তাঁর ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি আমি অবগত নই। এ ছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগও করেনি। এইমাত্র আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা খোঁজ নিচ্ছি।

সিরাজগঞ্জের কামারখন্দে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুরান আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৫৮ হাজার টাকা।

শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আরও দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে রোকেয়া বেগম রান্নাঘরে গেলে সেখানে মজুত করে রাখা ককটেলগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন।

জনপ্রিয় টার্গেট

১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি: পানিসম্পদমন্ত্রী

ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে কান ধরে উঠবস, ভিডিও ভাইরাল

প্রকাশ: ০৯:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬