সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক ডন গোলাম মাহবুব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

সার্ক কৃষি কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডন মাহবুব কৃষি বনবিদ্যা, রিমোট সেন্সিং, জিআইএস ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ। এ ছাড়াও তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বনবিদ্যা) হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৬ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কর্মজীবন শুরু করেন তিনি। পরে বারি ও বিএআরসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পদে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিএআরসির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বনবিদ্যা) হিসেবে নিয়োগ পান।

ডন মাহবুব জাপানের গিফু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং থেকে রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জন করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি অ্যাগ্রো ফরেস্ট্রি বিষয়ে এমএস এবং কৃষিতে বিএসসি ডিগ্রি লাভ করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অ্যাগ্রোফরেস্ট্রি, বনবিদ্যা, রিমোট সেন্সিং, জিআইএস, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও ডিজিটাল কৃষি তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা জার্নালে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে তিনি কৃষি-পরিবেশ বিষয়ক রিমোট সেন্সিং ও মডেলিং গবেষণাগার প্রতিষ্ঠা করেন। কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনায় ভূ-স্থানিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে গবেষণাই এই গবেষণাগারের প্রধান কাজ। দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তন, খাদ্যনিরাপত্তা ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জের মধ্যে ডন মাহবুবের নেতৃত্বে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জলবায়ু সহনশীল কৃষি, গবেষণা, উদ্ভাবন ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা নিয়ে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আরও বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। কাজেই শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এ জন্য শিক্ষকদের গুরুত্ব দিচ্ছে সরকার।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক ও মানবিক দুর্যোগ মোকাবিলায়ও ড্রোন প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা এবং দুর্গম পয়েন্টে সরাসরি ত্রাণসামগ্রী পৌঁছে দিতে বিজিবি সফলভাবে ড্রোন ব্যবহার করেছে।

দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও দেড় থেকে দুই বছরের মতো সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন…

জনপ্রিয় টার্গেট

বরিশালে মাদ্রাসার সভাপতি নিয়ে চরমোনাই ও বিএনপিতে উত্তেজনা

সার্ক কৃষি কেন্দ্রের নতুন পরিচালক ডন গোলাম মাহবুব

প্রকাশ: ০৪:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬