নিচে মন ভালো রাখার ও পেরেশানি দূর করার এমনি কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি দোয়া তুলে ধরা হলো:
অন্তরকে স্থির ও বিপদমুক্ত রাখতে মানুষের উচিত নিজেকে গুনাহমুক্ত রাখা এবং নবীজি (সা.)-এর বাতলে দেওয়া আমল করা। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আমি এমন একটি দোয়া সম্পর্কে জানি—কোনো বিপদগ্রস্ত লোক তা পাঠ করলে আল্লাহ তাআলা তার সেই বিপদ দূর করে দেন। সেটি হলো আমার ভাই ইউনুস (আ.)-এর দোয়া।
উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বালিমিন।
অর্থ: হে আল্লাহ! তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। নিঃসন্দেহে আমি নিজের প্রতি অবিচার করেছি। (জামে তিরমিজি: ৩৫০৫)
২. দুশ্চিন্তা, পেরেশানি ও ঋণের ভার থেকে মুক্তির দোয়া
দৈনন্দিন জীবনে দুশ্চিন্তা ও মানসিক চাপ যখন ঘিরে ধরে, তখন প্রিয় নবী (সা.) আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য একটি বিশেষ দোয়া নিয়মিত পড়তেন। আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) চিন্তাগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করতেন:
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুযনি, ওয়া আজু বিকা মিনাল আজযি ওয়াল কাসালি, ওয়া আউজু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউজু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে। (সহিহ বুখারি: ২৮৯৩)
মানুষের মন বা অন্তর খুব দ্রুত পরিবর্তনশীল। কখন কোন বিষয়ে মন বিক্ষিপ্ত হয়ে ওঠে তা বলা যায় না। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আদম সন্তানের অন্তরগুলো পরম দয়াময় আল্লাহর দুই আঙুলের মাঝে একটি মাত্র অন্তরের মতো; তিনি যেভাবে ইচ্ছা তা ওলটপালট করেন। (সহিহ মুসলিম: ৬৫০৯)
এরপর নবীজি (সা.) অন্তরের স্থিরতার জন্য এই দোয়াটি পড়তেন:
উচ্চারণ: আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ ক্বুলুবানা আলা ত্ব-আতিক।
অর্থ: অন্তরগুলো পরিচালনাকারী হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার আনুগত্যের ওপর স্থির রাখুন।
মনের বিষণ্নতা বা অস্থিরতা দূর করতে প্রিয় নবী (সা.)-এর শিখিয়ে যাওয়া এই দোয়াগুলোর ওপর আমল করা উচিত। নিয়মিত এই দোয়াগুলো পাঠ করলে ইনশা আল্লাহ মন প্রফুল্ল থাকবে এবং আল্লাহর বিশেষ রহমতে সকল পেরেশানি দূর হয়ে যাবে।

দৈনিক টার্গেট 





















