ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে প্রথম রাষ্ট্রকে জেনোসাইডে দোষী সাব্যস্ত: গাজা ও অন্যান্য মামলায় এর প্রভাব কী?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

২০১৭ সালে মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর নৃশংস অভিযানের ঘটনায় মিয়ানমার রাষ্ট্র হিসেবে জেনোসাইড চালিয়েছে বলে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় দিয়েছেন বিশ্ব আদালত। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার মামলা দায়েরের দীর্ঘ সাত বছর পর এই ঐতিহাসিক রায় এলো।

এর আগেও আইসিজে-এর সামনে জেনোসাইডর অভিযোগ এসেছে, কিন্তু কোনো রাষ্ট্র সরাসরি জেনোসাইড চালিয়েছে—এমন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত আইনি ভিত্তি আদালত কখনো পাননি। ফলে এই রায় আন্তর্জাতিক আইনের ইতিহাসে এক নতুন নজির স্থাপন করল, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে আদালতের বিচারাধীন অন্যান্য হাই-প্রোফাইল মামলা—বিশেষ করে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ওপর।

১৫ সদস্যের বিচারক প্যানেলের ৯-৬ সংখ্যাগরিষ্ঠতায় দেওয়া রায়ে বলা হয়েছে, উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নির্মূল করার সুনির্দিষ্ট অভিপ্রায় (Genocidal intent) থেকেই মিয়ানমার ওই অভিযান চালিয়েছিল এবং এটিই তাদের কর্মকাণ্ডের ‘একমাত্র যুক্তিসঙ্গত অনুমান’।

আন্তর্জাতিক আইন বিশ্লেষকদের মতে, এই রায় দুটি বড় আইনি বাধা দূর করেছে:

১. সামরিক উদ্দেশ্য বনাম জেনোসাইডর অভিপ্রায়: মিয়ানমার এবং ইসরায়েল—উভয় দেশই বরাবর দাবি করে আসছে যে তাদের সামরিক অভিযান কোনো জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার জন্য নয়, বরং সশস্ত্র বিদ্রোহীদের (মিয়ানমারে আরসা এবং গাজায় হামাস) বিরুদ্ধে ‘বৈধ আত্মরক্ষামূলক পদক্ষেপ’। কিন্তু বিশ্ব আদালত রায়ে স্পষ্ট করে দিয়েছেন, একটি রাষ্ট্রের বৈধ সামরিক লক্ষ্য থাকার পাশাপাশি একই সময়ে জেনোসাইডর অভিপ্রায়ও থাকতে পারে।

২. প্রমাণের পরিধি বৃদ্ধি: ইসরায়েলি আইন বিশেষজ্ঞ ইউভাল শানি উল্লেখ করেছেন, আদালত জেনোসাইডর অভিপ্রায় প্রমাণের কঠোর শর্ত (‘একমাত্র যুক্তিসঙ্গত অনুমান’) বহাল রাখলেও, তা বিচার করার প্রাসঙ্গিক ক্ষেত্রগুলো ব্যাপকভাবে প্রসারিত করেছেন। এখন থেকে কেবল যুদ্ধক্ষেত্রের আচরণই নয়, বরং সহিংসতার বিশাল ব্যাপকতা, এর পদ্ধতিগত বা সুশৃঙ্খল প্রকৃতি এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর ওপর দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাসকেও জেনোসাইডর প্রমাণ হিসেবে বিবেচনা করা হবে। এ ছাড়া জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের প্রতিবেদনগুলোকে আদালত সরাসরি প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন।

১৯৪৮ সালের জাতিসংঘের ‘জেনোসাইড সনদ’ (জেনোসাইড কনভেনশন) লঙ্ঘনের অভিযোগে বিশ্ব আদালতে এর আগেও বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা হয়েছে, যার ফলাফল ছিল ভিন্ন:

বসনিয়া বনাম সার্বিয়া (স্রেব্রেনিৎসা জেনোসাইড): ১৯৯২-৯৫ সালের বসনিয়া যুদ্ধের সময় ১৯৯৫ সালের ১১ জুলাই জাতিসংঘ ঘোষিত নিরাপদ অঞ্চল স্রেব্রেনিৎসায় সার্ব বাহিনী অন্তত ৮ হাজার বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যা করে। ২০০৭ সালে আইসিজে রায় দেন যে স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড নিঃসন্দেহে জেনোসাইড ছিল। তবে আদালত সার্বিয়াকে সরাসরি ওই জেনোসাইডর জন্য দায়ী করেননি; বরং জেনোসাইড প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন।

ক্রোয়েশিয়া বনাম সার্বিয়া: ১৯৯১-৯৫ সালের যুদ্ধে ক্রোয়াট নাগরিকদের ওপর হামলার ঘটনায় সার্বিয়ার বিরুদ্ধে জেনোসাইডর অভিযোগ আনে ক্রোয়েশিয়া। ২০১৫ সালে আদালত রায় দেন যে সেখানে জেনোসাইডমূলক কর্মকাণ্ড ঘটেছিল ঠিকই, কিন্তু একটি জাতিগোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট ‘অভিপ্রায়’ প্রমাণিত না হওয়ায় সার্বিয়াকে জেনোসাইডর দায়ে দোষী করা যায়নি।

মিয়ানমারের ক্ষেত্রে আদালত প্রথমবারের মতো ‘কর্মকাণ্ড’ এবং ‘অভিপ্রায়’—উভয়ই রাষ্ট্রের দ্বারা সংঘটিত হয়েছে বলে প্রমাণ পেয়েছেন। বিচারকেরা রায়ে বলেছেন, শিশুসহ প্রায় ১০ হাজার হত্যা, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, ব্যাপক যৌন সহিংসতা এবং ৭ লাখের বেশি মানুষকে বিতাড়িত করার ঘটনা কেবল বিদ্রোহ দমন হতে পারে না।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ অধ্যাপক জানিনা ডিল এক বিবৃতিতে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েলের মতো মেরুকরণ সৃষ্টিকারী ও বিচারাধীন অন্যান্য জেনোসাইড মামলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আদালত কীভাবে মোকাবিলা করবেন, মিয়ানমারের এই রায় তার একটি অত্যন্ত স্পষ্ট দিকনির্দেশনা দেয়।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫০ জন জিম্মি হওয়ার পর গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন (যার মধ্যে বেসামরিক ও যোদ্ধাদের আলাদা করা হয়নি)।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা মিয়ানমারের রায়কে স্বাগত জানিয়ে এটিকে ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের মামলার জন্য ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। প্রিটোরিয়ার আইনজীবীরা এখন গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, দীর্ঘদিনের অবরোধ এবং পদ্ধতিগত বাস্তুচ্যুতিকে মিয়ানমার মামলার নতুন আইনি মানদণ্ডের আলোকে উপস্থাপন করার সুযোগ পাবেন।

তবে গাজা মামলার চূড়ান্ত রায় পেতে এখনো দীর্ঘ সময় বাকি। ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন আদেশে আদালত ইসরায়েলকে গাজায় জেনোসাইড প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন, যাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে থেকে যাওয়া লজ্জার নিদর্শন’ বলে আখ্যা দিয়েছিলেন। মূল মামলার লিখিত যুক্তি জমা দেওয়ার জন্য ইসরায়েল ২০২৯ সালের মে মাস পর্যন্ত সময় পেয়েছে। এরপর গণশুনানি ও চূড়ান্ত রায় আসতে আরও কয়েক বছর লেগে যেতে পারে।

আইসিজে-এর কার্যতালিকায় থাকা আরেকটি আলোচিত মামলা হলো ইউক্রেন বনাম রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ আগ্রাসনের পর কিয়েভ অভিযোগ করে যে, মস্কো ইউক্রেনের বিরুদ্ধে জেনোসাইডর মিথ্যা অজুহাত সাজিয়ে হামলা চালিয়েছে, যা জেনোসাইড সনদের লঙ্ঘন। তবে আদালত ইতিমধ্যেই এই মামলার বড় একটি অংশ খারিজ করে দিয়েছেন এবং জানিয়েছেন যে কেবল ইউক্রেন জেনোসাইডর জন্য দায়ী নয়—এমন ঘোষণার বিষয়েই তাঁদের এখতিয়ার রয়েছে। এই মামলাটিরও চূড়ান্ত নিষ্পত্তি হতে বহু বছর লাগবে।

অধ্যাপক জানিনা ডিল মনে করিয়ে দিয়েছেন, মিয়ানমারের রায়টি সর্বসম্মত ছিল না; বরং ৯-৬ ভোটের ব্যবধান এবং বিচারকদের একাধিক ভিন্নমত ও পৃথক পর্যবেক্ষণ প্রমাণ করে যে আন্তর্জাতিক আইনে জেনোসাইডর সংজ্ঞা ও প্রয়োগ নিয়ে এখনো গভীর তাত্ত্বিক জটিলতা রয়ে গেছে।

তবুও, মিয়ানমারকে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে বিশ্ব আদালত যে নজির গড়েছেন, তা সার্বভৌম রাষ্ট্রগুলোর সামরিক অভিযানের দায়মুক্তির সংস্কৃতিতে এক বড় ধরনের ধাক্কা দিয়েছে—যার আইনি লড়াই আগামী দশকজুড়ে বিশ্ব আদালতে চলতে থাকবে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স

গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার—রোহিঙ্গাদের লাভ কী তাতে

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এক ঐতিহাসিক রায়ে আদালত বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং তাদের বসতবাড়ি

কোনো রাষ্ট্র হিসেবে এই প্রথম গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, শাস্তি কী হবে

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে। নেদারল্যান্ডসের হেগের আদালতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের ইতিহাসে নজিরবিহীন। কারণ এর আগে আর কোনো সার্বভৌম রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত জাতিসংঘ…

আগামী বছরে বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র—যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

আল জাজিরার নিবন্ধ /আগামী বছরে বদলাচ্ছে পাকিস্তানের মানচিত্র—যা আছে আসিম মুনিরের পরিকল্পনায়

নতুন বছরের শুরুতেই পাকিস্তানের প্রশাসনিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দেশটির বিদ্যমান চারটি প্রদেশ ভেঙে একাধিক নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। এমনকি নতুন বছরের শুরুতেই নতুন প্রশাসনিক ব্যবস্থা চালু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে এ ব

জনপ্রিয় টার্গেট

মন ভালো ও শান্ত রাখতে নবীজির শেখানো ৩ দোয়া

ইতিহাসে প্রথম রাষ্ট্রকে জেনোসাইডে দোষী সাব্যস্ত: গাজা ও অন্যান্য মামলায় এর প্রভাব কী?

প্রকাশ: ১১:১৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬