ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজামা কাকে বলে, হিজামা সম্পর্কে নবী (সা.) কী বলেছেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

হিজামা (حِجَامَة) শব্দটি আরবি ‘আল-হাজম’ থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো চোষা বা টেনে নেওয়া। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে কাপিং থেরাপি বলা হয়ে থাকে।

এটি মূলত এমন একটি চিকিৎসাব্যবস্থা, যেখানে শরীরের নির্দিষ্ট কিছু স্থান থেকে ভ্যাকুয়াম কাপের সাহায্যে নেগেটিভ প্রেসার বা টানের মাধ্যমে ত্বকের নিচ থেকে নিস্তেজ, প্রবাহহীন ও দূষিত রক্ত বের করে আনা হয়। এর ফলে সংশ্লিষ্ট এলাকার মাংসপেশি ও ত্বকে রক্তপ্রবাহ দ্রুততর হয় এবং শরীরের ভেতরের অঙ্গগুলোর কার্যকারিতা বৃদ্ধি পেয়ে শরীর সতেজ ও শক্তিশালী হয়ে ওঠে।

হিজামা কেবল একটি প্রাচীন বা প্রচলিত প্রথাই নয়, এটি প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর অত্যন্ত পছন্দনীয় ও নির্দেশিত একটি সুন্নতি চিকিৎসা-পদ্ধতি। তিনি নিজে হিজামা করিয়েছেন, এর উপকারিতা সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন এবং নিয়মিত এটি ব্যবহারে উৎসাহিত করেছেন। হাদিসের আলোকে হিজামা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো:

আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

অন্য এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও, হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা অথবা (বলেছেন) এটি তোমাদের ওষুধের মধ্যে অধিক ফলদায়ক।’ (সহিহ মুসলিম: ৩৯৩০)

জাবির বিন আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি অসুস্থ মুকান্নাকে দেখতে গিয়ে বলেন, আমি প্রত্যাবর্তন করব না, যতক্ষণ না তুমি হিজামা লাগাবে। কেননা আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘নিশ্চয়ই এর (হিজামার) মধ্যে নিরাময় রয়েছে।’ (সহিহ বুখারি: ৫৬৯৭)

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত—শিঙা লাগানো (হিজামা), মধু পান করা এবং আগুন দিয়ে গরম দাগ দেওয়ার মধ্যে। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ (সহিহ বুখারি)

রাসুলুল্লাহ (সা.) প্রয়োজনের তাগিদে শরীরের বিভিন্ন স্থানে হিজামা করিয়েছেন। তিনি মাথাব্যথার জন্য মাথায়, ব্যথার কারণে পায়ে, পিঠে, দুই কাঁধের মাঝখানে এবং ঘাড়ের দুটি রগে হিজামা করেছেন। আনাস বিন মালিক (রা.) বর্ণনা করেছেন যে, নবী করিম (সা.)-এর পায়ে ব্যথা থাকায় তিনি ইহরাম অবস্থায়ও হিজামা করিয়েছিলেন। (সুনানে নাসায়ি: ২৮৫২)

হিজামার গুরুত্ব এতটাই যে, মিরাজের রাতে প্রিয় নবী (সা.) ফেরেশতাদের যে দলের পাশ দিয়েই অতিক্রম করেছেন, তারাই তাঁকে হিজামা করানোর পরামর্শ দিয়েছেন এবং উম্মতকেও এর আদেশ করতে বলেছেন। (সুনানে ইবনে মাজাহ: ৩৪৭৯, জামে তিরমিজি: ২০৫২)

হিজামা গ্রহণের কিছু নির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে। হাদিসের নির্দেশনা অনুযায়ী:

তবে শারীরিক প্রয়োজন বা তীব্র ব্যথা দেখা দিলে যেকোনো সময়ই তা করানো যেতে পারে।

হিজামা একটি পরীক্ষিত ও বরকতময় নববি চিকিৎসা। সঠিক নিয়ম ও অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সুন্নত ও বিজ্ঞানের সমন্বয়ে হিজামা গ্রহণের মাধ্যমে মানুষ বিভিন্ন শারীরিক জটিলতা ও ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারে।

আজকের নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

সিজদায় যেভাবে দোয়া করা যাবে, যেভাবে যাবে না

নামাজের প্রতিটি মুহূর্তই বান্দার জন্য আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। তবে এর মধ্যে ‘সিজদা’র মুহূর্তটির মর্যাদা ও মাহাত্ম্য একেবারেই অনন্য। বান্দা যখন সিজদায় অবনত হয়, তখন সে তার রবের সর্বাপেক্ষা কাছাকাছি পৌঁছে যায়। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে…

দোয়ার সময় যেসব বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে হয়

দোয়া মুমিনের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। সুখে-দুঃখে, বিপদে-আপদে কিংবা কোনো প্রয়োজন পূরণের আশায় একজন মুমিন ফিরে যান তাঁর মহান রবের কাছে। আল্লাহ তাআলা বান্দাকে তাঁর কাছে চাইতে নির্দেশ দিয়েছেন এবংদোয়া কবুলের প্রতিশ্রুতিও দিয়েছেন।

জনপ্রিয় টার্গেট

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৭২৪ মামলা, ডাম্পিং ৭১৩ গাড়ি

হিজামা কাকে বলে, হিজামা সম্পর্কে নবী (সা.) কী বলেছেন

প্রকাশ: ০৩:৩৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬