ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএএইচওর পরিচালক ডা. জারবাস বারবোসা জানান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও বলিভিয়াও হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে। এসব দেশে টিকাদানের ক্ষেত্রে দীর্ঘদিনের ঘাটতিকে সংক্রমণ ফিরে আসার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। বারবোসা বলেন, ‘এই পরিসংখ্যান আমাদের অঞ্চলের জন্য গুরুতর সতর্কবার্তা। টিকাদানের ক্ষেত্রে দীর্ঘদিনের ঘাটতির কারণে বিশ্বজুড়েই আবার হাম ছড়িয়ে পড়ছে।’

এক বছরের বেশি সময় ধরে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। পিএএইচও জানিয়েছে, যেসব দেশ এই মর্যাদা হারিয়েছে, তাদের টিকাদানের হার বাড়াতে সংশোধনমূলক কর্মপরিকল্পনা জমা দিতে হবে।

পিএএইচওর টিকাদানবিষয়ক নির্বাহী ব্যবস্থাপক ড্যানিয়েল সালাস বলেন, যুক্তরাষ্ট্রসহ মর্যাদা হারানো দেশগুলোকে টিকাদানের হার বাড়ানোর জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা উল্লেখ করে কর্মপরিকল্পনা জমা দিতে হবে।

যুক্তরাষ্ট্রে এক থেকে ছয় বছর বয়সী শিশুদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকার দুটি ডোজ নেওয়ার সুপারিশ করা হয়। এই টিকা হাম প্রতিরোধে ৯৭ শতাংশ কার্যকর। তবে দেশটিতে এমএমআর টিকা নেওয়ার হার কমে ৯২ দশমিক ৪ শতাংশে নেমেছে। অথচ সংক্রমণ নিয়ন্ত্রণে গোষ্ঠীগত রোগ প্রতিরোধক্ষমতা বা হার্ড ইমিউনিটি বজায় রাখতে টিকাদানের হার অন্তত ৯৫ শতাংশ হওয়া প্রয়োজন। এই সুরক্ষা নবজাতকসহ যাঁরা টিকা নিতে পারেন না, তাঁদেরও সংক্রমণ থেকে রক্ষা করে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, হাম নির্মূলের মর্যাদা পুনরুদ্ধারে টিকার আওতা বাড়ানো হবে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, হাম সংক্রমণের প্রাদুর্ভাব বন্ধ করা, মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে তারা সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। এ জন্য এমএমআর টিকা নেওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করা, টিকা পাওয়ার সুযোগ বাড়ানো এবং যেসব জনগোষ্ঠীর মধ্যে টিকাদানের ঘাটতি রয়েছে, তা পূরণের উদ্যোগ নেওয়া হবে।

সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেন, হাম নির্মূলের স্বীকৃতি নয়, বরং টিকাই মানুষের সুরক্ষা নিশ্চিত করে। সংক্রমণ কোথায় ছড়াচ্ছে, তা তারা জানেন। এসব এলাকায় মানুষের কাছে পৌঁছাতে অঙ্গরাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে ১০ কোটি ডলার দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র টিকা-সংক্রান্ত নীতিমালায় ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। টিকার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশের জন্য পরিচিত কেনেডি বিভিন্ন সময়ে এমএমআর টিকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে তিনি দাবি করেছেন, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) দায়িত্ব নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। প্রতিবেশী দেশগুলোতেও সংক্রমণ বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও হাম সংক্রমণ বাড়ছে। চলতি বছরের শুরুতে ইউরোপের যুক্তরাজ্য, স্পেন ও অস্ট্রিয়া হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে। এ ছাড়া রাশিয়া, আজারবাইজান ও উজবেকিস্তানও এই স্বীকৃতি হারিয়েছে। কানাডা গত বছর বড় কয়েকটি হাম প্রাদুর্ভাবের পর মর্যাদা হারালেও চলতি বছর সংক্রমণ বন্ধে অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন পিএএইচওর পরিচালক।

বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং

প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্বে ফিরতে পরিচালনা পর্ষদ অনুরোধ জানালে জেনসেন হুয়াং ‘সম্মানিত’ বোধ করবেন বলে জানিয়েছেন। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে আকস্মিকভাবে পদত্যাগের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এই বিষয়ে মন্তব্য করলেন তিনি।

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির মৃত্যু

বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাটের সহপ্রতিষ্ঠাতা ড্যান কার্নি মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের উইচিটা স্টেট ইউনিভার্সিটি ও সেরিব্রাল পালসি রিসার্চ ফাউন্ডেশন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

জনপ্রিয় টার্গেট

‘মেড ইন থাইল্যান্ড’ মোড়কে, তৈরি বাংলাদেশে, ৪৪৪ রিম কাগজ জব্দ নয়াবাজারে

২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড

প্রকাশ: ১১:৪২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬