ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানোর চেষ্টা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছিলেন। পরে সকাল ৯টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।

মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হাজারো যাত্রীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি বিবেচনায় গাজীপুর মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আর গতকালের তথ্য অনুযায়ী, ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

কোনাবাড়ী ফ্লাইওভারে বোমাসদৃশ বস্তু, গায়ে লেখা ‘সতর্কবার্তা বিস্ফোরণ’

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ফ্লাইওভারে লাল রঙের একটি বোমাসদৃশ বস্তু পড়ে আছে। বস্তুটির গায়ে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’ লেখা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। এটি পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসভবনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভের জেরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

জনপ্রিয় টার্গেট

পোশাকশ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানোর চেষ্টা

প্রকাশ: ১১:২৭:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬