ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ডেমরায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ওই স্কুলছাত্রীর বাড়ি সিলেট জেলার কোম্পানীগঞ্জের বিজিপারোয়া গ্রামে। তার বাবার ইন্তাজ আলী একজন রিকশা চালক। পরিবারের সঙ্গে সে ডেমরার ওই বাসায় ভাড়া থাকত। মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন বোনের মধ্যে মেয়েটি সবার ছোট।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন বলেন, খবর পেয়ে রাতে ডেমরার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে বাসার জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহটি পাঠানো হয়।

এসআই আলতাফ হোসেন আরও বলেন, মৃত শিক্ষার্থীর বাবা অটোরিকশা চালক। মা একটি হোটেলে কাজ করেন। ঘটনার সময় বাসায় মেয়েটি একাই ছিল। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে মেয়েটিকে গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপর থানা-পুলিশে খবর দেওয়া হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মেয়েটি আত্মহত্যা করেছে। তবে এর কারণ তার পরিবারের কেউ বলতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান এসআই আলতাফ হোসেন।

মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

সকাল সোয়া ৯ টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর ১৩ এ হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হলে পুলিশ ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

লালবাগে আ.লীগের ঝটিকা মিছিলের অর্থায়ন ও নেতৃত্বের অভিযোগে সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজন, অর্থায়ন ও নেতৃত্ব দেওয়ার অভিযোগে দলটির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড

রাজধানীর ডেমরায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: ১১:১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬