মানসি নামে এক যাত্রী এএনআইকে বলেন, ‘এত পানি আমি আগে কখনো দেখিনি। প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি, পানি কিছুটা নামলে অ্যারাইভাল গেটের দিকে যাব।’
আরেক যাত্রী হিমাংশী বলেন, ‘প্রচুর পানি জমেছে। তাই অপেক্ষা করছি।’ অন্য এক যাত্রী জানান, দুই বছর আগেও এমন জলাবদ্ধতা হয়েছিল, তবে এবার বৃষ্টি আরও বেশি হয়েছে।
দিল্লির বিভিন্ন এলাকাতেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লির জন্য ইয়েলো অ্যালার্ট জারি করে নিচু এলাকা ও আন্ডারপাসে পানি জমা, যানজট এবং গণপরিবহনে সাময়িক বিলম্ব হতে পারে বলে জানিয়েছে।
তিন ঘণ্টার বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে আইএমডি জানিয়েছে, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পালাম এলাকায় ৩ দশমিক ৪ মিলিমিটার এবং সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নজাফগড়ে শূন্য দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অধিকাংশ পর্যবেক্ষণ কেন্দ্রে এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত স্বল্পমেয়াদি পূর্বাভাসে আইএমডি জানায়, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দিল্লির বহু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।
এ ছাড়া বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিকাংশ এলাকায় আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী তিন ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, যা ঝোড়ো হয়ে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, এমন সতর্কতাও দিয়েছে আইএমডি।
আবহাওয়া অধিদপ্তর বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তারের কাছাকাছি না যাওয়ার এবং যাত্রার আগে ট্রাফিক পরিস্থিতি জেনে বের হওয়ার পরামর্শ দিয়েছে।
জাপানের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি শিগেকো কাগাওয়া ১১৫ বছর বয়সে মারা গেছেন। নারা প্রিফেকচারের ইয়ামাতোকোরিয়ামা শহরের বাসিন্দা কাগাওয়া গতকাল বৃহস্পতিবার ১১৫ বছর ৯১ দিন বয়সে মারা যান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বসনিয়া সীমান্তে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অন্তত ১০০ জন অভিবাসীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। তাঁদের মধ্যে অন্তত ২৩ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে…
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বালুচ-অধ্যুষিত কুহেস্তাক শহরে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার পর নেমে এসেছে শোক ও ক্ষোভ। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে চালানো ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
দৈনিক টার্গেট 


























