গতকাল মঙ্গলবার রাতে নগরীর মুনসেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিলের একপর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেন। একই সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়েও আগুন দেওয়া হয়। এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে নগরীর কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব সাহেদ পান্না, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ ও সদস্যসচিব আনোয়ার হোসেনসহ সংগঠনের নেতা-কর্মীরা।
ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। তবে কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।

দৈনিক টার্গেট 

























