ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদায়বেলায় আবেগঘন বার্তা আর্জেন্টিনার সহকারী কোচের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

২০১৮ সালে আর্জেন্টিনার সহকারী কোচের দায়িত্ব নিয়েছিলেন স্যামুয়েল। আজ কর্দোবায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি। আর কখনো স্যামুয়েলকে দেখা যাবে না আর্জেন্টিনার ডাগআউটে। আজ ম্যাচের পর প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন স্যামুয়েল। এএফএ প্রধান ক্লদিও তাপিয়াকে ধন্যবাদ জানিয়ে ওয়ালতার বলেন, ‘বছরগুলো ছিল অসাধারণ। আমার পরিবার সব সময় আমার পাশে ছিল। তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আবেগপ্রবণ হতে চাই না। লিওকে (স্কালোনি) ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। তোমাকেও (ক্লদিও তাপিয়া) ধন্যবাদ।’

আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির পথচলা ২০১৮ সাল থেকেই। গত আট বছর প্রধান কোচের দায়িত্বে থেকে চারটি শিরোপা জেতাতে অবদান রেখেছেন। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জয়ে স্কালোনির সঙ্গে ডাগআউটে ছিলেন ওয়ালতার। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেস, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেসরা মনে রাখার মতো অনেক মুহূর্ত দেশটির ফুটবল-সমর্থকদের উপহার দিয়েছেন। বিদায়বেলায় কোচিং স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্যামুয়েল। এএফএর ভিডিও বার্তায় আর্জেন্টিনার সাবেক সহকারী কোচ বলেন, ‘পুরো কোচিং স্টাফ আমার কাছে ছিল দ্বিতীয় পরিবারের মতো ছিল। আর তোমাদের সবাইকেও ধন্যবাদ। ফুটবলে যদি আমি কিছু হয়ে থাকতে পারি, তাহলে তার পেছনে এই মানুষগুলোর অবদান রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

বাংলাদেশ সময় আজ সকালে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে ২০২৬ সাল শেষ করল আর্জেন্টিনা। কোনো গোল হজম না করায় মার্তিনেসের এমন এক তালিকায় নাম উঠে গেছে, যেখানে তাঁর সঙ্গে আছেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক সার্জিও রোমেরো। দুজনেই সমান ৪৭ ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পেরেছেন। যা আর্জেন্টাইন গোলরক্ষকদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ডটি রোমেরোর থাকলেও এবার আর সেটা তাঁর একার থাকল না।

রোমেরোর রেকর্ডে ভাগ বসালেও একটা দিক থেকে ঠিকই মার্তিনেস অনেকটা এগিয়ে গেছেন। ৯৬ ম্যাচের মধ্যে ৪৭ ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পেরেছিলেন রোমেরো। তাঁর সফলতার হার ৪৮.৯৬ শতাংশ। এদিকে মার্তিনেস মাত্র ৭১ ম্যাচেই ৪৭ ক্লিনশিট রাখতে পেরেছেন। ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন গোলরক্ষকের সফলতার হার ৬৫.৭১ শতাংশ। আজ সাত গোলের মধ্যে নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, আলভারেস করেছেন জোড়া গোল। অপর গোল করেছেন আলেক্সিস মাক আলিস্তার। তবে স্যামুয়েলের বিদায় হলেও স্কালোনির সঙ্গে এএফএর চুক্তি ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত।

ইতিহাসের সবচেয়ে বড় হারের পর ক্ষমা চাইলেন জাভি

নেদারল্যান্ডস তো নয়ই, খোদ জার্মানরাও হয়তো ভাবেনি—ডাচদের বিপক্ষে এত বড় জয় পাবে তারা। ঘরের মাঠ বার্লিনে উয়েফা নেশনস কাপে পরশু স্বাগতিকেরা জিতেছে ৫-০ গোলে। দুই প্রতিবেশীর লড়াইয়ে এটাই ৬৫ বছরের মধ্যে সবচেয়ে বড় জয় জার্মানির। এর আগে ১৯৫৯ সালে ডাচদের ৭-০ গোলে হারিয়েছিল জার্মানি। তবে এটি ডাচদের ফুটবল ইতিহাসে

বাংলাদেশ দলের কৌশল ফাঁস হয়েছে কীভাবে

বাংলাদেশ দলের কৌশল ফাঁস হয়েছে কীভাবে

হামজা চৌধুরী-শমিত সোম-ফারহান আলী ওয়াহিদদের নিয়ে গড়া বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের আশা-আকাঙ্ক্ষা কম ছিল না। কিন্তু সেমিফাইনালেই থেমে যায় টমাস ডুলির দলের জয়যাত্রা। হারের কারণ অনুসন্ধানে জানা গেল দলের কৌশলের খবর আগেই ফাঁস হয়েছে সামাজিক মাধ্যমে।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ‘শত্রু’, ফুটবলে বন্ধুত্বের আবহ

ম্যাচ শেষে করমর্দন, চ্যাম্পিয়ন দলকে গার্ড অব অনার দেওয়া—ভারত-পাকিস্তান ম্যাচে এমন ঘটনা খুবই বিরল। বিশেষ করে ক্রিকেটে তো দেখাই যায় না। রাজনৈতিক বৈরিতার ছাপ পড়ে মাঠেও। কিন্তু গতকাল ভারত-পাকিস্তান সাফ ফাইনালে দেখা গেল উল্টো চিত্র। বৈরিতা ভুলে স্থাপন করল অনন্য এক নজির।

জনপ্রিয় টার্গেট

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির জামিন

বিদায়বেলায় আবেগঘন বার্তা আর্জেন্টিনার সহকারী কোচের

প্রকাশ: ০৩:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬