ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়াল নিয়ে এক আইরিশের হামলায় মার্কিন সামরিক বিমান ধ্বংস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে মার্কিন সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনেছেন, যাতে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এফবিআইয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি আকস্মিক ছিল না। তদন্ত কর্মকর্তারা জানান, চলতি বছরের ১১ এপ্রিল আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে এই ঘটনা ঘটে। তবে ৪৮ বছর বয়সী ও’কোরেন এই ধ্বংসযজ্ঞের জন্য টানা কয়েক মাস ধরে প্রস্তুতি নেন।

ও’কোরেন প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা ‘সি-১৩০ হারকিউলিস’ বিমানের লক ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তিনি দরজাগুলো আটকে দেন এবং বাইরে থেকে যেন কিছু দেখা না যায় সে জন্য জানালাও ঢেকে দেন। এরপর বিমানের ককপিটের ভেতরে থাকা প্রতিটি গেজ ভেঙে ফেলেন তিনি। বিমানের ভেতরের গুরুত্বপূর্ণ তার, হাইড্রোলিক লাইন ও তরল অক্সিজেন লাইন কেটে ফেলেন এবং এয়ার ডাক্ট ফুটো করে দেন।

এরপর অ্যালুমিনিয়াম ও স্টিল গলিয়ে দেওয়ার মতো রাসায়নিক পদার্থ ‘গ্যালিয়াম’ ব্যবহার করেন তিনি। এর পাশাপাশি জ্বালানি ট্যাংকে বল বিয়ারিং ঢেলে দেন এবং বাইরে থেকে একটি কুড়াল দিয়ে বিমানে অনেকগুলো কোপ দেন।

মার্কিন কৌঁসুলিরা উল্লেখ করেন, আসামির প্রস্তুতি এতটাই নিখুঁত ছিল যে তিনি ইচ্ছা করেই বিমানের একটি নির্দিষ্ট লাইন কাটা থেকে বিরত থাকেন। কারণ ওই লাইনটি কাটলে সেখানে বিকট বিস্ফোরণ ঘটত।

হামলা চালানোর সময় বিমানবন্দরের কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং বিমানের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর ভিডিও রেকর্ড করা হয়। পরে আইরিশ পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে এবং স্থানীয় আদালতে ফৌজদারি মামলা দায়ের করে।

ডাইথি ও’কোরেন আয়ারল্যান্ডের কর্ক সিটির বাসিন্দা। স্থানীয়রা তাঁকে শান্তিকামী ও যুদ্ধবিরোধী আন্দোলনকারী হিসেবে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরটি দীর্ঘদিন ধরেই মার্কিন সামরিক বিমান ওঠা-নামার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অতীতেও এখানে একাধিকবার যুদ্ধবিরোধী বিক্ষোভ ও বিমানের ওপর রং ছিটিয়ে প্রতিবাদ জানানোর ঘটনা ঘটেছে।

২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড

দুই দশকেরও বেশি সময় পর হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২ মাসের বেশি সময় ধরে দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় এই স্বীকৃতি প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। চলতি বছর দেশটিতে হাম

মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। গোলাবারুদের অবস্থা নির্দেশকারী কোড পরিবর্তন করে সেগুলো আবার ব্যবহারের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন সিনেটে নিজের নিয়োগ নিশ্চিত করার শুনানিতে আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনীর

জনপ্রিয় টার্গেট

কবরে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়তে হয়

কুড়াল নিয়ে এক আইরিশের হামলায় মার্কিন সামরিক বিমান ধ্বংস

প্রকাশ: ০৫:১৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬