ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বিবিসির তথ্য অনুযায়ী, ৪১ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল ব্র্যান্ডন ক্যারল টাইনার ২০০৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত। গত ১০ নভেম্বর গ্লস্টার শহরের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ।

গ্লুচেস্টারশায়ারের ইনসওয়ার্থে অবস্থিত ন্যাটোর অ্যালায়েড র‍্যাপিড রিঅ্যাকশন কোরের সদর দপ্তর ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন টাইনার। সেখানে তাঁকে এমন কিছু সংবেদনশীল তথ্যের দায়িত্ব দেওয়া হয়েছিল, যা রাশিয়ার হাতে গেলে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৫ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের যৌথ দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

টাইনার গ্রেপ্তারের পর রাশিয়া এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। গত ১১ নভেম্বর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ঘটনার সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই।

ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর গতকাল মঙ্গলবার জানান, তদন্তের পরবর্তী ধাপ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের কাছে টাইনারকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউনিফর্ম কোড অব মিলিটারি জাস্টিসের (ইউসিএমজে) অধীনে তাঁর বিচারপ্রক্রিয়া চলতে পারে।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো অভিযোগের পর্যায়েই রয়েছে।

ডয়েচে ব্যাংক থেকে ট্রাম্পের কর-নথি ফাঁস, হোয়াইট হাউসের অগোচরে ধামাচাপার চেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর কর-সংক্রান্ত নথি অসাবধানতাবশত ফাঁস করেছিল জার্মানির ডয়েচে ব্যাংক। তবে ঘটনাটি হোয়াইট হাউসের কাছে গোপন রাখে ব্যাংকটি।

ইউক্রেনের হামলায় ধসে পড়েছে রাশিয়া-ক্রিমিয়া সংযোগ সেতুর একাংশ

ইউক্রেনের হামলায় রাশিয়ার মূল ভূখণ্ড ও ক্রিমিয়া উপদ্বীপ সংযোগকারী কের্চ সেতুর সড়ক অংশের একাংশ ধসে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিও-লোকেশন বা ভূ-অবস্থান যাচাই করা ছবি ও ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।

নিজ দেশেই আর বিনিয়োগ করবে না জার্মান কোম্পানি মার্সিডিজ-বেঞ্জ

জার্মানিতে নিজেদের কারখানায় নতুন করে আর কোনো বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ। একই সঙ্গে ব্যয় সংকোচনের অংশ হিসেবে দেশটিতে কয়েকটি কারখানা বন্ধ এবং কর্মসংস্থান অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় টার্গেট

ঢাকায় আসছে ভারতীয় জলসম্পদ মন্ত্রণালয়ের দল, অ্যাজেন্ডায় নেই গঙ্গা চুক্তি: দ্য প্রিন্ট

রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেপ্তার মার্কিন সেনা

প্রকাশ: ০৪:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬