ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে আইজেনকট দ্রুত তাঁকে ‘প্রকৃত ও দ্রুততর আলোচনার’ আমন্ত্রণ জানিয়েছেন। তবে এর আগে গত শুক্রবার নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ দলের বিরুদ্ধে আইজেনকোট অভিযোগ করেন, আগামী ৬ ডিসেম্বরের সময়সীমার আগে জোট গঠন নিয়ে আলোচনা বিলম্বিত করছে দলটি। আইজেনকোটের ওই অভিযোগের পরপরই নেতানিয়াহুর তরফ থেকে ঐক্যের সরকারের প্রস্তাব এল।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ চলতি মাসের শুরুতে আইজেনকটকে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেন।

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে আইজেনকটের মধ্যপন্থী ইয়াশার দল এবং অন্য তিনটি ইহুদি দল ৪৮টি আসন পায়। নেতানিয়াহুর জোট পায় ৫৩টি আসন। ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য উভয় পক্ষই প্রয়োজনীয় আসনের চেয়ে পিছিয়ে। আরব নেতৃত্বাধীন দুটি জোট—ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট—আরব ভোটারদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় রেকর্ড ১৯টি আসন পেয়েছে। ফলে জোট সরকার গঠনে তারা সম্ভাব্য নির্ধারক অবস্থানে রয়েছে।

নির্বাচনের পরের সপ্তাহে সব দলের সঙ্গে আলোচনা করেই সাবেক সেনাপ্রধান আইজেনকটকে প্রথমে সরকার গঠনের সুযোগ দেন হারজগ। নির্বাচনের আগে ইহুদি দলগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সব দলই সরকার গঠনে আরব নেতৃত্বাধীন ওই জোটগুলোর সঙ্গে কাজ না করার অঙ্গীকার করেছিল।

গতকাল শনিবার ইসরায়েলের চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপন্থী ইসলামপন্থী রাআম দলের নেতা মানসুর আব্বাস ইঙ্গিত দেন, তিনি ও তাঁর দল হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে মনে করেন। রাআমের এমন অবস্থান নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে গঠিত কোনো জোটে দলটির যোগ দেওয়ার পথ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে কিছু অগ্রগতি করেছেন আইজেনকট। ইসরায়েল বেইতেনু দল ও দ্য ডেমোক্র্যাটসের সঙ্গে জোট চুক্তি করেছেন তিনি। আইজেনকটের জোটের চতুর্থ সদস্য বেয়াখাদ দলের নেতা সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গত বৃহস্পতিবার বেনেট বলেছিলেন, লিকুদকে অন্তর্ভুক্ত করে এবং আইজেনকটের প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার ভিত্তিতে ঐক্যের সরকার গঠনের পক্ষে তিনি।

রোববার নেতানিয়াহুর মন্তব্যের পর বেনেট বলেন, ‘আইজেনকটের নেতৃত্বে ঐক্য সরকারে যোগ দিতে প্রস্তুত হয়ে নেতানিয়াহু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এটি হবে যারা সেবা দেন, তাঁদের জোটের ভিত্তিতে গঠিত সরকার।’

নেতানিয়াহু তাঁর পোস্টে বলেন, ‘অস্তিত্বগত হুমকির ব্যাপকতা এবং এই বিপদ মোকাবিলার সক্ষমতা নেই এমন সরকার গঠনের সম্ভাবনার’ কারণে তিনি ঐক্য সরকারের প্রস্তাব দিয়েছেন।

জবাবে আইজেনকট বলেন, ‘লিকুদ যদি প্রকৃত ঐক্যের জন্য প্রস্তুত থাকে, তাহলে আগামী ২৪ ঘণ্টায় তাদের উদ্দেশ্যের গুরুত্ব যাচাই করতে আমি প্রস্তুত।’

ইসরায়েলে কোনো রাজনৈতিক দল কখনো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটির সব সরকারই জোট সরকার। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে পাঁচটি নির্বাচন হয়েছিল। ওই সময় নেতানিয়াহু ও তাঁর প্রতিদ্বন্দ্বীরা বারবার পারস্পরিক সহযোগিতায় ব্যর্থ হন।

নভেম্বরের ২৬ দিনে গাজায় ১৬ স্কুলশিক্ষার্থীকে হত্যা করেছে ইসরায়েল

নভেম্বরের প্রথম ২৬ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। উপত্যকাজুড়ে অব্যাহত বোমাবর্ষণের পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকটে রয়েছে শিশুরা। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য

কুয়েতে ড্রোন হামলা ‘সন্দেহজনক ও ফলস ফ্ল্যাগ অপারেশন’, ইউক্রেনকে দুষছে ইরান

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইউক্রেনের দিকে অভিযোগের তীর ছুড়েছে ইরান। দেশটির সাবেক এক পারমাণবিক আলোচক দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজেদের গুরুত্ব প্রমাণ করতে ইউক্রেন এ হামলা চালিয়েছে। তবে তেহরান হামলার দায় অস্বীকার করে ঘটনাটিকে

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালিয়ান নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিহত দুজনই জার্মান অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটালের (Rheinmetall) কর্মী ছিলেন বলে জানিয়েছে ইতালির বার্তা সংস্থা আনসা।

জনপ্রিয় টার্গেট

আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে ঐক্য সরকারের প্রস্তাব নেতানিয়াহুর

প্রকাশ: ০৯:১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬