ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

লাল আগুনে পিঁপড়াকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক আগ্রাসী প্রজাতির একটি হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ আমেরিকা মহাদেশের এই পিঁপড়া জাহাজে পণ্য পরিবহনের মাধ্যমে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ২০০১ সালে প্রথমবারের মতো এই পিঁপড়ার উপস্থিতি শনাক্ত হয়। এরপর দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে এটি। নিউ সাউথ ওয়েলসেও বিচ্ছিন্নভাবে কয়েকটি বাসা পাওয়া গেছে। সম্প্রতি এনফিল্ডে একটি বাসা শনাক্তের দুই মাস পর সিডনিতে দ্বিতীয় বাসার সন্ধান মিলেছে।

সাধারণত লাল আগুনে পিঁপড়ার একটি কলোনিতে দুই লাখ বা তারও বেশি কর্মী পিঁপড়া থাকতে পারে। এরা সাধারণত ২ দশমিক ৪ থেকে ৬ মিলিমিটার লম্বা এবং লালচে-বাদামি রঙের হয়। বিরক্ত বা আক্রান্ত হলে দলবদ্ধভাবে আক্রমণ করে। চোয়াল দিয়ে মানুষের বা প্রাণীর চামড়ায় কামড়ে ধরে বারবার হুল ফোটায়। তাদের বিষ থেকে তীব্র জ্বালাপোড়া এবং গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে কীটপতঙ্গের বিষে অ্যালার্জি থাকা শিশুদের ঝুঁকি বেশি। হুল ফোটানোর পর আক্রান্ত স্থানে সাদা ফোসকার মতো ক্ষত তৈরি হয়।

বন্যা হলেও এদের বিস্তার থেমে থাকে না। পিঁপড়াগুলো পরস্পরকে আঁকড়ে ধরে জীবন্ত ভেলার মতো ভেসে থাকতে পারে। পানি নেমে গেলে নতুন এলাকায় ছড়িয়ে পড়ে। প্রজননক্ষম রানি ও পুরুষ পিঁপড়াও উড়ে নতুন এলাকায় গিয়ে কলোনি গড়ে তোলে।

নিউ সাউথ ওয়েলসের কৃষিমন্ত্রী তারা মরিয়ার্টি বলেন, মানুষের মাধ্যমে বিভিন্ন উপকরণ ও পণ্য স্থানান্তরই এ পিঁপড়া ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। তাই সন্দেহজনক কিছু দেখলে কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে প্রজাতিটি নির্মূলে কাজ করছে ন্যাশনাল ফায়ার অ্যান্ট ইরাডিকেশন প্রোগ্রাম। বিশেষজ্ঞদের পরামর্শ, কোথাও এ পিঁড়ার ঢিবি বা বাসা চোখে পড়লে তা স্পর্শ বা ধ্বংসের চেষ্টা না করে নিরাপদ দূরত্ব থেকে ছবি তুলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। এতে মানুষের আহত হওয়া এবং পিঁপড়ার আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ২৪, এখনো নিখোঁজ ৩০

ইন্দোনেশিয়ায় মিষ্টান্ন তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে পুড়ে যাওয়া কারখানার ভবনটির কাঠামো দুর্বল হয়ে পড়ায় এবং ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে আগুনের তাপ ও উত্তপ্ত অংশ থাকায় উদ্ধারকর

জাপানের কৃষি খাতে বাড়ছে দক্ষিণ এশীয় শ্রমিকদের চাহিদা, এগিয়ে বাংলাদেশ-নেপাল

কৃষি খাতে দীর্ঘদিনের শ্রমিক সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দিকে ঝুঁকছে জাপান। আর এক্ষেত্রে বাংলাদেশ ও নেপালের মতো দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকেরা জাপানের কৃষি খাতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। অন্যদিকে, মজুরি বৃদ্ধি ও অন্যান্য কারণে ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো…

আপডেট পেতে ফলো করুন

জনপ্রিয় টার্গেট

সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

প্রকাশ: ০৬:২৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬