ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসুর দাবিতে টানা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

এর আগে গত ১৬ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বাধীন রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। পরে এতে একাত্মতা জানায় মঞ্চ ২৪ নামে আরেকটি সংগঠন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

‘রাবি সংস্কার আন্দোলন’-এর সদস্যসচিব আরিফ আলভি বলেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাত দিন ধরে এখানে অবস্থান করছি, রাত কাটাচ্ছি। সকালে আমাদের একজন সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরিস্থিতি যা-ই হোক, দাবি আদায় না হলে আমরা এখান থেকে সরব না।’

সংগঠনটির আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‘প্রশাসন রীতিমতো আমাদের উপেক্ষা করছে। তারা অডিটের নামে একটি মূলা ঝুলিয়ে রাখতে চাইছে, আমরাও চাই অডিট অবশ্যই হোক। তবে বিগত রাকসুর অডিটের সঙ্গে পরবর্তী রাকসুর তফসিল ঘোষণা না করার কোনো রকম যৌক্তিকতা নেই। আমরা যারা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছি, সাত দিন হোক কিংবা সাত মাস; আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে তবেই উঠব।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, আন্দোলনেরও একটা ধরন ও ধাপ আছে। প্রথম দিন এসেই কেউ যদি বলে, ‘এটা না করলে আমি অনশন করব কিংবা অবস্থান কর্মসূচি পালন করব’—এভাবে তো হয় না। একজন শিক্ষার্থী হিসেবে ন্যূনতম নিয়মনীতি ও শিষ্টাচার মেনে চলার বিষয় রয়েছে। নিজের ইগোকে প্রাধান্য দিয়ে প্রথম দিনেই অবস্থান নেওয়া এবং অন্য কারও কথা না শোনার মানসিকতা গ্রহণযোগ্য নয়। প্রত্যেকটি বিষয়ই ধাপে ধাপে এবং নিয়মতান্ত্রিকভাবে এগোয়।

এদিকে আন্দোলনকারীদের সঙ্গে ১৬ নভেম্বর সন্ধ্যায় উপাচার্যের কনফারেন্স কক্ষে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। আলোচনায় উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম রাকসুর অডিট সম্পন্ন হওয়ার আগে নির্বাচন দেওয়া সম্ভব নয় জানালে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

গাছের যত্নে মিলবে অর্ধেক লাভ, খুশি গ্রাম পুলিশ

কর্মসূচি অনুযায়ী, গাছগুলো বড় হয়ে অর্থকরী সম্পদে পরিণত হলে সংশ্লিষ্ট গাছ থেকে প্রাপ্ত সুবিধার ৫০ শতাংশ পাবেন দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যরা। বাকি ৫০ শতাংশ জমা হবে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতে।

রাজশাহী মহানগর: টাকার বিনিময়ে যুবদলে পদ দেওয়ার অভিযোগ, সভাপতি-সম্পাদকের বাড়ি ঘেরাও

টাকার বিনিময়ে রাজশাহী মহানগর যুবদলে পদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির ‘বঞ্চিত’ নেতারা। এর জেরে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে তাঁরা মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাড়ি ঘেরাও করেছেন।

ধানের ফলনে স্বস্তি কৃষকের দামে অস্বস্তি

ধানের ফলনে স্বস্তি কৃষকের দামে অস্বস্তি

রাজশাহীর মাঠে মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার ধানের ফলনও ভালো হয়েছে। বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ পর্যন্ত ধান পাচ্ছেন কৃষক। ভালো ফলন হলেও বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকের স্বস্তি নেই।

আপডেট পেতে ফলো করুন

জনপ্রিয় টার্গেট

রাকসুর দাবিতে টানা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি

প্রকাশ: ০৬:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Facebook WhatsApp