ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

প্রকল্পের আওতায় দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশ পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন করা হবে। আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এ কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজধানীর পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম কুতুবখালী খাল। এর আগে একাধিকবার খালটি পরিষ্কার করা হলেও পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে আবারও ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

প্রশাসক বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের পর যাতে কেউ সেখানে পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট গড়ে না তোলে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে। এ জন্য এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, পরনির্ভরশীলতা নয়, নিজেদের সক্ষমতায় দেশ গড়ে তুলতে হবে। এ জন্য সরকারকে সহযোগিতা করতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে ড্রেন ও খাল পরিষ্কারের কাজে অংশ নিতে হবে। নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই। এ কাজে সিটি করপোরেশন সব সময় সবার পাশে থাকবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহতের ঘটনায় করা মামলায় আরও এক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এই রিমান্ড মঞ্জুর করেন।

নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

জুলাই আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানা এলাকায় হাফেজ মাওলানা সাদিকুল ইসলামের নিহতের ঘটনায় করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর করা হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর পরিচালিত ‘চাঁদ ট্রাভেলস’ নামের প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অভিযানে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়।

আপডেট পেতে ফলো করুন

জনপ্রিয় টার্গেট

জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু

প্রকাশ: ০৬:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Facebook WhatsApp